শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

কেমন আছেন ইলিয়াস কাঞ্চন, জানালেন রোজিনা

প্রতিবেদকের নাম

বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন বেশ কয়েক মাস ধরেই অসুস্থ। মস্তিষ্কে টিউমার শনাক্ত হওয়ার পর থেকেই লন্ডনে চিকিৎসা নিচ্ছেন তিনি। অবস্থান করছেন লন্ডনে মেয়ের বাসায়। সেখানে তার সঙ্গে দেখা করেছেন চিত্রনায়িকা রোজিনা। সাক্ষাতের পর ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার খবর জানালেন এই অভিনেত্রী।

রোজিনা জানিয়েছেন, আগের তুলনায় অনেকটাই ভালো আছেন এই অভিনেতা। শুধু দেখা করাই নয়, একসঙ্গে বসে খাওয়াদাওয়াও করেছেন তারা।

ফেসবুক পোস্টে রোজিনা লিখেছেন, ‘আপনারা সবাই জানেন, আমাদের বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন। অনেক মাস ধরেই অসুস্থ, চিকিৎসা নিচ্ছেন লন্ডনে। কাঞ্চন আছেন লন্ডনে তার মেয়ের বাসায়। আমি গিয়েছিলাম তাকে দেখতে।’

ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতির কথা জানিয়ে তিনি আরও লিখেছেন, ‘আল্লাহর অশেষ মেহেরবানীতে, আপনাদের দোয়ায় আগের চেয়ে অনেক ভালো আছেন। আমরা একসঙ্গে বসে খাওয়াদাওয়া করলাম। অতি শিগগিরই দেশে ফিরে আসবেন। আপনারা সবাই কাঞ্চনের জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, মস্তিষ্কে টিউমার শনাক্ত হওয়ার পর লন্ডনে চিকিৎসা শুরু হয় ইলিয়াস কাঞ্চনের। সেখানে তার অস্ত্রোপচারও করা হয়েছে। পরবর্তী সময়ে চিকিৎসার অংশ হিসেবে কেমোথেরাপিসহ প্রয়োজনীয় চিকিৎসা চলেছে। অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে অভিনয় ও স্বাভাবিক কর্মজীবন থেকে দূরে রয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা