বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

খাগড়াছড়িতে পৃথক ঘটনায় ইউপিডিএফের দুই সদস্য নিহত

প্রতিবেদকের নাম

খাগড়াছড়ির রামগড় ও দীঘিনালা উপজেলায় পৃথক গোলাগুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের দুই সদস্য নিহত হয়েছেন। আজ বুধবার এ ঘটনা ঘটে।

নিহত দুইজনের একজন নিরাপত্তাবাহিনী ও আরেকজন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির গুলিতে নিহত হয়েছেন বলে দাবি ইউপিডিএফের।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে রামগড় উপজেলার প্রেমতলা এলাকায় সেনাবাহিনির সঙ্গে ইউপিডিএফের গোলাগুলি হয়। এতে ইউপিডিএফ সদস্য ববিন ত্রিপুরা (৩২) নিহত হন। তিনি রামগড় উপজেলার মাজারা টিলা গ্রামের বাসিন্দা। এ সময় উপজেলার দাতারাম পাড়ার বাসিন্দা মংসানু মারমা ওরফে জীবন (২৯) নামের একজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করা হয়েছে।

অপরদিকে আজ দুপুরে দীঘিনালা উপজেলার বাবুছড়ার মুড়োপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে সুজন চাকমা (৪৮) নামের এক ইউপিডিএফ সদস্য নিহত হয়েছেন।

ইউপিডিএফ এর মুখপাত্র অংগ্য মারমা এক সংবাদ সম্মেলনে এ দুই হত্যাকান্ডের নিন্দা জানিয়েছে।

রামগড় থানার ওসি নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা