শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ‘দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালিত, এতে সরকারের বিন্দুমাত্র ক্রেডিট নেই’ বাড়াবাড়ি করলে পুরা নির্বাচন কমিশন দিন-রাত ঘেরাও করে বসে থাকব: জামায়াত আমির বিএনপি নেতাকে খুন করতে ভাড়া করেন ছোট ভাই, সব জানতেন ওসি খুলনায় চোর সন্দেহে পিটুনি, যুবকের মৃত্যু খুলনায় ১২ ঘণ্টার ব্যবধানে দুই খুন, নেপথ্যে মাদক ও আধিপত্যের বিরোধ খুলনায় নারীকে গুলি ও কুপিয়ে হত্যা শীর্ষ ২ নেতার করমর্দনের অপেক্ষায় বাংলাদেশ-ভারত ব্যক্তিগতভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না: পানিসম্পদ মন্ত্রী হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, স্বেচ্ছাসেবক লীগ-ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

গাজীপুরে যুবলীগের মিছিল থেকে আটক ৮

প্রতিবেদকের নাম

গাজীপুরের শ্রীপুর থানার সামনে মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতাকর্মীরা। এ সময় মিছিল থেকেআটজনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার জুমার নামাজের শেষ মহুর্তে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন, রানা, জয়,কনিক,সতেজ,মমিন,জুনাইদ,আতিকুর ও আরিফ। আটকদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে। তাদের বাড়ি উপজেলার মাষ্টার বাড়ি ও বাঘের বাজার এলাকায় বলে তাৎক্ষনি জানা গেছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা যুবলীগের মিছিলে আসার কথা শিকার করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুইটা বাজার কিছু সময় আগে জুমার নামাজ শেষে কিছু মুসল্লী মসজিদ থেকে বের হয়ে আসছিলেন। এ সময় বেশ কিছু যুবক শ্রীপুর থানার সামনে জড়ো হতে থাকে। একপর্যায়ে অর্ধশতাধিক যুবক শেখ মুজিবুর রহমান ও যুবলীগের নেতাদের ছবি সম্বলিত ফেষ্টুন ব্যানার নিয়ে মিছিল শুরু করে। সে সময় বিএনপির নেতাকর্মীরা ধওয়া করলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালতে থাকে। এ সময় বিএনপির নেতা কর্মীরা আটজনকে ধরে পুলিশে সোপর্দ করে। যুবলীগের এমন মিছিলের খবরে স্থানীয় বিএনপির নেতা কর্মীদের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। তাৎক্ষনিক বিএএনপির নেতা কর্মীরা পৌর শহড়ে প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ পৌর শহড়ে মিছিল বের করে। এ সময় আটজনকে আটক করা হয়। আটকদেও জিজ্ঞাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ দীর্ঘ দুই বছর পর গত ১৭ অক্টোবর সকালে শ্রীপুর পৌর শহরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ প্রথম মিছিল করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা