শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

গোপন বিয়ে নিয়ে গুঞ্জন উঠেছিল

প্রতিবেদকের নাম

‘রামায়ণ’ সিনেমার মুক্তির প্রস্তুতি নিচ্ছেন দক্ষিণি তারকা সাই পল্লবী। এরই মধ্যে জগপতি বাবুর সঙ্গে ‘জয়ম্মু নিশ্চয়ম্মুরা’ অনুষ্ঠানের দ্বিতীয় মৌসুমে দেখা যায় তাকে। সেখানে নিজের বোন পূজার বিয়ের প্রসঙ্গে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী।
একই সঙ্গে জানান, বোনের বিয়ের আয়োজন করতে গিয়ে কীভাবে তাকে নিয়ে গোপনে বিয়ে করার গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। সাই পল্লবী বলেন, আমি ওর (পূজা) লেহেঙ্গাগুলো পরখ করে দেখতাম। তখন অনেকে ভাবতেন, আমি গোপনে বিয়ে করছি। কারণ, আমি বাজারে গিয়ে বলতাম, ‘আমাকে বিয়ের সব পোশাক দেখান।’ তারা ভাবতেন, এটা আমার বিয়ে এবং আমি নিজের জন্য পোশাক পরখ করছি।
তাই বিষয়টি আমাকে লুকিয়ে রাখতে হতো।’ অনুষ্ঠানে সাই পল্লবীর বোন পূজার একটি রেকর্ড করা বার্তাও শোনানো হয়। সেখানে বোনের বিয়ের আয়োজনের পুরো দায়িত্ব কীভাবে সাই পল্লবী সামলেছিলেন, তা তুলে ধরেন পূজা। তিনি বলেন, ‘পল্লবী আর আমি দুজনেই একমত যে বিয়েটা খুব সুন্দর হয়েছিল। আমার মনে হয়, আমি বিয়েটা উপভোগ করেছি। তবে সত্যি বলতে, সবকিছুই পল্লবী সামলেছিল। আমি অস্ট্রেলিয়ায় ছিলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা