সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম
সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঘর করা হলো না কুয়েত প্রবাসী গৌরাঙ্গের, ফিরল নিথর দেহ সীমান্তে পাথরভর্তি ভারতীয় ট্রাকে মিলল ৫,৯৩৫ বোতল নেশার সিরাপ ভাড়া বাড়াতে বিআরটিএ’র সঙ্গে বৈঠকে বাস মালিকরা হবিগঞ্জে সরকারি জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৩০ হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু জানালেন ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনা করতে সোমবার পাকিস্তানে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল বললেন আবু হানিফ ছাত্রলীগকে পুনর্বাসনের ঘোষণা দিয়ে এনসিপি জুলাই শহীদদের সঙ্গে বেঈমানী করছে ঢাকায় হাইকমিশনার হিসেবে বিজেপি নেতাকে নিয়োগ দিচ্ছে দিল্লি আমেরিকাও তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি মন্ত্রী
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ছাত্রলীগ নেতা আপেল মাহমুদ কারাগারে

প্রতিবেদকের নাম

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা আপেল মাহমুদকেকারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটট ছিদ্দিক আজাদ তাকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।

‎‎মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি আপেল মাহমুদকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আপেল মাহমুদের পক্ষে কোনো জামিনের আবেদন ছিল না।

‎এর আগে গতকাল শুক্রবার সকালে আপেল মাহমুদকে গুলিস্তানের গোলাপ শাহ মাজার এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

‎‎মামলার বিবরণ থেকে জানা যায়, শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে শাহবাগ থানাধীন গোলাপশাহ মাজার সংলগ্ন মসজিদের প্রধান ফটকের সামনে নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২০/২৫ জন নেতাকর্মী একত্রিত হয়ে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও উসকানিমূলক স্লোগান দিচ্ছিলে। গোপন সংবাদের ভিত্তিতে শাহবাগ থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালালে আসামিরা পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে মো. আপেল মাহমুদকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তবে বাকিরা কৌশলে পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পলাতক আসামিদের নির্দেশে ও আর্থিক সহায়তায় তারা নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন।

‎‎এই ঘটনায় শনিবার শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. তৌফিক হাসান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা