শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম
ভুয়া বিল দেখিয়ে টাকা আত্মসাৎ, ৩ পুলিশ সদস্য বরখাস্ত নগরে বাগান করে বেড়ানো রকিবুল পাচ্ছেন বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার মাটির ঘরের দেয়ালধসে স্কুলছাত্রী নিহত ১০ বছর বয়সী ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত ইনকিলাব কালচারাল সেন্টার থেকে সরে দাঁড়ানোর ঘোষণা জাবের ও জুমার ব্যাংক ডাকাত-লুটেরাদের ‘ডিম থেরাপি’ দিতে বললেন এমপি রানু জুলাইয়ের অভিন্ন লক্ষ্য ছিল হাসিনার পতন ও গণতান্ত্রিক বাংলাদেশ নতুন ভিসা নীতিমালা চূড়ান্তে ৮ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের সন্মানি বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাতযাপন না করার পরামর্শ অলি আহমেদের
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

‘জয় বাংলা’ লেখায় মামলা, ছেলের সন্দেহজনক অপরাধে বাবা কারাগারে

প্রতিবেদকের নাম

ভোলার মনপুরায় দোকান ও বিএনপি অফিসের শাটারে ‘জয় বাংলা’ স্লোগান লেখার ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগকর্মী শামীম ও তার বাবা মালেক মিরকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে অনেকে এই ঘটনার প্রতিক্রিয়া জানান।

জানা গেছে, গত ৭ জুন উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের নতুন বাজার এলাকায় কয়েকটি দোকান ও বিএনপি অফিসের শাটারে ‘জয় বাংলা’ স্লোগান লেখা নিয়ে উত্তেজনা দেখা দেয়। এ সময় বাজারে আসা ছাত্রলীগকর্মী শামীমকে স্থানীয় যুবদল ও বিএনপির নেতাকর্মীরা মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেন। ঘটনাকালে লাঠির আঘাতে সাবেক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল সভাপতি নুরনবী আহত হন।

পরে নুরনবী বাদী হয়ে শামীম, তার বাবা মালেক মিরসহ ছয়জনকে আসামি করে মনপুরা থানায় মামলা দায়ের করেন। মামলার পর ৮ জুন শামীমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে ভোলা জেলা কারাগারে পাঠায় পুলিশ। পরে তার বাবা মালেক মিরকেও আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। একই মামলায় শিপন নামের আরও এক আসামিকেও গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার অপর তিন আসামি শফিক, গিয়াসউদ্দিন ও শাকিল বর্তমানে পলাতক রয়েছেন। তাদের সবার বাড়ি দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডে।

শামীমের পরিবারের দাবি, শাটারে জয় বাংলা স্লোগান লেখার সঙ্গে শামীম জড়িত নয়। তারপরও তারা শামীমকে মারধর করে পুলিশ দেয়। পরে মিথ্যা মামলায় শামীম ও তার বাবা মালেককে আসামি করে। পরে পুলিশ বাবা ও ছেলেকে আটক করে কারাগারে পাঠায়।

এ বিষয়ে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘স্বেচ্ছাসেবক দল সভাপতির দায়ের করা মামলায় তিনজন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা