বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ আলোচনা সভা ৬ মাসে সরকারের অর্জন নেই, ব্যর্থতা স্পষ্ট: জামায়াত সেক্রেটারি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন বিএনপির স্থায়ী কমিটির নবনিযুক্ত ৪ সদস্য বাংলাদেশে আল-কায়েদার অবস্থান নিয়ে কোনো তথ্য নেই সোশ্যাল মিডিয়ার অপব্যবহার ঠেকাতে সচেতনতার বিকল্প নেই: তথ্যমন্ত্রী মনপুরায় ‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ বরাদ্দ নিয়ে ইউএনওর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ সমাজের সবাই একটু এগিয়ে এলে বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী নতুন পে-স্কেল এ বছরের মধ্যেই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জুলাইয়ের অভিন্ন লক্ষ্য ছিল হাসিনার পতন ও গণতান্ত্রিক বাংলাদেশ

প্রতিবেদকের নাম

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, জুলাই অভ্যুত্থানের অভিন্ন লক্ষ্য ছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা।

আজ বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের আয়োজিত ‘মননে জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, ‘২০১১ সালে সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের পর থেকেই বোঝা যাচ্ছিল, শেখ হাসিনা কোন পথে এগোচ্ছেন। তখন থেকেই আমি ব্লগ, পত্রিকার কলাম, টকশো ও বিভিন্ন প্ল্যাটফর্মে এ বিষয়ে কথা বলেছি। সেই অভিজ্ঞতা থেকেই বলছি, জুলাইয়ের আন্দোলনের অভিন্ন চাওয়া ছিল শেখ হাসিনার বিদায় এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ। কারণ, তার সবচেয়ে বড় অপরাধ ছিল মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া।’

জুলাই আন্দোলনের সময়ের অভিজ্ঞতা তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, ‘অনেকে আমাকে সাহসী মনে করেন, কিন্তু আমি নিজেকে তা মনে করি না। জুলাইয়ে যখন বিভিন্নভাবে চাপ ও ভয়ভীতি ছিল, তখন মনে হয়েছিল আন্দোলন ব্যর্থ হলে কী হতো, তা কল্পনা করাও কঠিন। কিন্তু আমি দেখেছি, মানুষ ভয় পায়নি। যারা রাস্তায় নেমেছিলেন, জীবন দিয়েছেন, তারাও ভয় পাননি। এমনকি সমাজের যাদের সাধারণত আন্দোলনে দেখা যায় না, তাঁরাও রাস্তায় নেমেছিলেন। মানুষের এই সম্মিলিত শক্তির কারণেই আন্দোলন সফল হয়েছে।’

নির্বাচনব্যবস্থার সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘জুলাইয়ের চেতনাকে ধারণ করে এমন একটি গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে নির্বাচন সুষ্ঠুভাবে হবে। সেই নির্বাচনে যেকোনো দল জয়ী হতে পারে, আমরাও হারতে পারি। কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থাটা টিকিয়ে রাখতে হবে। সেটি করতে পারলে আগামী ১৫ থেকে ২০ বছরের মধ্যে আমরা ভিন্ন এক বাংলাদেশ দেখতে পাব।’

বিশেষ অতিথির বক্তব্যে মাদারিপুর ৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, ‘জুলাই যোদ্ধাদের যারা আক্রমণ করার চেষ্টা করছেন আমরা বেঁচে থাকতে তা করতে দেয়া হবে না। আমরা জুলাই যোদ্ধাদের সাথে আছি। জুলাইকে যারা ধারন করে আমরা ঐক্যবদ্ধ আছি। জুলাই যোদ্ধাদের কেউ অপমান করুক আমরা চাই না।’

তিনি আরও বলেন, ‘জুলাই যোদ্ধাদের ওপর যারা হামলা করেছেন, তাদের বিচার হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মায়ের ডাকের সমন্বয়ক ও সংসদ সদস্য ( সংরক্ষিত আসন) সানজিদা আক্তার তুলি বলেন, ‘যতোদিন জুলাই থাকবে, যতোদিন আমরা থাকব; ততোদিন বাংলার মাটিতে নিষিদ্ধ সংগঠনের যায়গা হবে না।’

তিনি আরও বলেন, ‘গুমের পরে ফেরত আসেনি এমন সংখ্যা পৃরায় ২৫০ জন। তাদের হয়ে আমরা কাজ করতে চাই। সত্যগুলোকে সামনে নিয়ে আসতে চাই।’

অনুষ্ঠানে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. শাহ নিসতার জাহান কবীরের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন ও কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা