বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ আলোচনা সভা ৬ মাসে সরকারের অর্জন নেই, ব্যর্থতা স্পষ্ট: জামায়াত সেক্রেটারি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন বিএনপির স্থায়ী কমিটির নবনিযুক্ত ৪ সদস্য বাংলাদেশে আল-কায়েদার অবস্থান নিয়ে কোনো তথ্য নেই সোশ্যাল মিডিয়ার অপব্যবহার ঠেকাতে সচেতনতার বিকল্প নেই: তথ্যমন্ত্রী মনপুরায় ‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ বরাদ্দ নিয়ে ইউএনওর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ সমাজের সবাই একটু এগিয়ে এলে বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী নতুন পে-স্কেল এ বছরের মধ্যেই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জুলাই গণঅভ্যুত্থানে নারীর অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি চাইলেন সাইফুল হক

প্রতিবেদকের নাম

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং নারীবিদ্বেষী সব ধরনের অপতৎপরতা আইন করে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে শ্রমজীবী নারী মৈত্রীর উদ্যোগে আয়োজিত ‘২০২৪-এর গণঅভ্যুত্থান: নারীর অধিকার ও মুক্তির গতিপথ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ দাবি জানান।

সাইফুল হক বলেন, জুলাই গণঅভ্যুত্থান নারীশক্তির অভূতপূর্ব জাগরণ সৃষ্টি করলেও রাষ্ট্র ও সমাজ সেই অবদান যথাযথভাবে মূল্যায়ন করতে পারেনি। বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, শ্রমজীবী নারী, পোশাকশ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারীর অংশগ্রহণেই আন্দোলন প্রকৃত গণঅভ্যুত্থানে রূপ নেয়।

তিনি বলেন, আন্দোলনের পর নারীর পোশাক, চলাফেরা ও ব্যক্তিস্বাধীনতাকে কেন্দ্র করে বিদ্বেষমূলক প্রচারণা বেড়েছে, যা গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী। নারী ঘরে, কর্মস্থলে ও রাজপথে নিরাপদ না হলে সেই সমাজকে গণতান্ত্রিক বলা যায় না। তাই নারী শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং নারীর অধিকার ও মর্যাদাবিরোধী সব ধরনের অপতৎপরতা আইন করে বন্ধের আহ্বান জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী। আরও বক্তব্য দেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্তসহ সংগঠনের নেতারা। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের বৈষম্যবিরোধী চেতনা বাস্তবায়নে নারীর সমঅধিকার, নিরাপত্তা ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা