শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম
সন্দেহজনক কর্মকাণ্ডের দায়ে নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার কী আছে পুতিনের ‘চলন্ত দুর্গ’ অরাস সেনাট লিমোজিনে? ইয়েমেনে হুথিদের অবস্থানে হামলার দাবি সরকারি বাহিনীর ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ডাচ্-বাংলা ব্যাংকের চুক্তি স্বাক্ষর জীবনের বড় সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় পড়লে আল্লাহর সাহায্য চাইবেন যেভাবে ফিলিপাইনে ফেরিতে আগুন, মৃতের সংখ্যা বেড়ে ৩৫ হুথিদের ঠেকাতে ট্রাম্পের সামরিক সহায়তা চাইলেন সৌদি যুবরাজ দুর্নীতির দায়ে দুই সাবেক ফুটবল প্রেসিডেন্ট আজীবন নিষিদ্ধ বিএনপির ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের উপদেষ্টা হিসেবে রিজভীকে দায়িত্ব গ্রহণের অনুরোধ
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ঢাকায় যাত্রা শুরু ‘নিহোন গেটওয়ে একাডেমি’

প্রতিবেদকের নাম

বাংলাদেশের তরুণদের জন্য জাপানে উচ্চশিক্ষা, কর্মসংস্থান ও দীর্ঘমেয়াদি ক্যারিয়ার গঠনের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে জাপানি ভাষা শিক্ষা ও ক্যারিয়ার সহায়তা প্রতিষ্ঠান নিহোন গেটওয়ে একাডেমি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে (১/১/এ, এফএম টাওয়ার ৮ম তলা), পূর্ব রাজাবাজার রোড, ঢাকা-১২১৫।

জাপানের ওসাকাভিত্তিক প্রায় ৫০ বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আইএমএএস কোম্পানি লিমিটেড-এর সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত এ একাডেমি ভাষা শিক্ষা, স্টুডেন্ট ভিসা, স্পেসিফিক স্কিল্ড ওয়ার্কার (এসএসডব্লিউ) কর্মসূচি, চাকরি এবং জাপানে পৌঁছানোর পরও প্রয়োজনীয় সহায়তাসহ সমন্বিত ‘ওয়ান-স্টপ সাপোর্ট’ প্রদান করবে।

এ উপলক্ষে একাডেমি প্রাঙ্গণে গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠান এবং ‘স্পেসিফিক স্কিল্ড ওয়ার্কার (এসএসডব্লিউ) কর্মসূচি ও জাপানে কর্মসংস্থানের সর্বশেষ সুযোগ’ শীর্ষক একটি উন্মুক্ত সেমিনারের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন অধ্যাপক মো. ফিরোজ মুকুল, অধ্যাপক ড. মো. আব্দুল জলিল, অধ্যাপক ড. মনির উদ্দিন, জনসংযোগবিদ মুহাম্মদ ইমতিয়াজ, চেয়ারম্যান কিয়োসি শিরাকো, তারেক বিন আজিজ, প্রিন্সিপাল ড. তাদোসি ওতাকি, ভাইস-প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার কামাল হোসেন, ভাইস-প্রিন্সিপাল ড. ফিরোজ আলম চৌধুরী।

এতে শিক্ষার্থী, চাকরিপ্রত্যাশী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার আগ্রহী ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে একাডেমির কার্যক্রম পরিচালনা করছে আইএমএএস ফ্রন্টিয়ার বাংলাদেশ লিমিটেড। জাপানি মানদণ্ড ও আন্তর্জাতিক শিক্ষা পদ্ধতির সমন্বয়ে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানে প্রাথমিকভাবে জাপানি ভাষার জেএলপিটি এন-৪ ও জেএলপিটি এন-২ কোর্স চালু হয়েছে। ড. তাদাশি ওহতাকের উদ্ভাবিত ‘ওহতাকে মেথড’ অনুসরণে স্বল্প সময়ে কার্যকর ভাষা শিক্ষা, জাপানি সমাজ ও করপোরেট সংস্কৃতি, ব্যবসায়িক শিষ্টাচার, সাক্ষাৎকার প্রস্তুতি এবং দৈনন্দিন জীবনযাপনের ব্যবহারিক বিষয় শেখানো হবে।

একাডেমি কর্তৃপক্ষ জানায়, ভাষা শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের এসএসডব্লিউ ভিসার আওতায় ট্রাক ড্রাইভার (লজিস্টিকস) ও অটোমোবাইল মেকানিকসহ বিভিন্ন খাতে দক্ষতা পরীক্ষা, চাকরির আবেদন, সাক্ষাৎকার, ভিসা প্রক্রিয়া এবং জাপানে কর্মস্থলে যোগদান পর্যন্ত পূর্ণাঙ্গ সহায়তা দেওয়া হবে। একই সঙ্গে উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য ওসাকা, কিয়োটো ও কোবের অংশীদার ভাষা শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, সাক্ষাৎকার এবং স্টুডেন্ট ভিসা প্রক্রিয়াতেও সহযোগিতা করা হবে।

জাপানে পৌঁছানোর পর আবাসন, সরকারি আনুষ্ঠানিকতা, দৈনন্দিন সমস্যা সমাধান, এমনকি প্রয়োজনে আইনি ও মানসিক পরামর্শ সেবাও নিশ্চিত করবে প্রতিষ্ঠানটি।

একাডেমির চেয়ারম্যান মি. কিয়োশি শিরাকো বলেন, বাংলাদেশের তরুণদের জন্য জাপানে টেকসই ক্যারিয়ারের সুযোগ সৃষ্টি এবং দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করাই তাদের মূল লক্ষ্য।

প্রিন্সিপাল ড. তাদাশি ওহতাকে বলেন, বাংলাদেশের তরুণদের স্বপ্নপূরণের নির্ভরযোগ্য অংশীদার হতে চায় নিহোন গেটওয়ে একাডেমি এবং ভবিষ্যতে বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

একাডেমি জানিয়েছে, জাপানি ভাষা শিক্ষা, এসএসডব্লিউ প্রস্তুতি এবং স্টুডেন্ট ভিসা সহায়তাসহ বিভিন্ন কোর্সে ভর্তি কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। জাপানে উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য এটি একটি পূর্ণাঙ্গ ও নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা