মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম
নানা বাড়িতে ঘুরতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ২৭ দিনে এলো আড়াই বিলিয়ন ডলার রেমিট্যান্স মাত্র ১২৫ টাকায় তদবির ছাড়া চাকরি পাওয়া গত ২০ বছরের ইতিহাসে বিরল: ভূমি প্রতিমন্ত্রী শিক্ষার গুণগত মান বাড়াতে নির্দেশনা প্রধানমন্ত্রীর জুলাই পদযাত্রায় হামলা, নাসীরুদ্দীন-সারজিস আহত মানচিত্রে নির্ভুলতা, উন্নয়নে গতি ও জাতীয় নিরাপত্তায় নতুন শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন ভারত-যুক্তরাষ্ট্র কারও আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম হামে আরো ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯০৪ সড়কে হাতি নিয়ে চাঁদা তোলার সময় ইজিবাইক উল্টে শিশু নিহত
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নতুন পরিচয়ে আমিন খান

প্রতিবেদকের নাম

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আমিন খান। ক্যারিয়ার শুরুর হয় নব্বই দশকে। অভিনয়গুণে অল্প সময়েই তিনি জয় করে নেন দর্শকদের মন। সময়ের সঙ্গে তার অনেক সমসাময়িক তারকার ক্যারিয়ারে ভাটা পড়লেও আমিন খান এখনো অভিনয়ে সক্রিয়। নাটক ও সিনেমার পাশাপাশি এবার ‘গীতিকার’ হিসেবে আত্মপ্রকাশ করলেন এই অভিনেতা।

সম্প্রতি প্রথমবারের মতো গান লিখেছেন আমিন খান। ‘কেন বৃষ্টি হয়ে এলে তুমি’ শিরোনামের গানটি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে গানটির ভিডিও তৈরি করা হয়েছে।

গত ২৭ জুলাই, প্রকাশিত গানটি ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিবেদন লেখা পর্যন্ত গানটির ভিউ ২ লাখ ৬১ হাজার ছাড়িয়েছে। এতে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রায় ৮ হাজার ব্যবহারকারী। মন্তব্যের ঘরেও অধিকাংশ শ্রোতা প্রশংসা করেছেন আমিন খানের গীতিকার হিসেবে অভিষেককে।

প্রথম গান নিয়ে অনুভূতি ব্যক্ত করে আমিন খান বলেন, ‘“কেন বৃষ্টি হয়ে এলে তুমি” গানটির মাধ্যমে প্রথমবার গান লিখলাম। প্রকাশের পর শ্রোতাদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছি। অনেকে মন্তব্য করে ভালোবাসা জানিয়েছেন, আবার অনেকেই ফোন করে শুভেচ্ছা দিয়েছেন। কেউ কেউ নিয়মিত লেখার পরামর্শও দিচ্ছেন। সব মিলিয়ে শ্রোতাদের ভালোবাসা ও উৎসাহ পেলে ভবিষ্যতেও গান লিখতে চাই।’

পরিচালক মোহাম্মদ হোসেনের ‘অবুঝ দুটি মন’ সিনেমার মাধ্যমে সিনেমায় অভিষেক ঘটে আমিন খানের। এতে তার বিপরীতে অভিনয় করেন রথী। প্রথম সিনেমা দিয়েই দর্শকের নজর কাড়েন। এরপর দীর্ঘ ক্যারিয়ারে প্রায় দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এই তারকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা