রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

‘নামাজ আদায়ের কথা বলে’ জামায়াত নেতাদের সঙ্গে বৈঠকের অভিযোগে প্রত্যাহার সহকারী প্রিসাইডিং কর্মকর্তা

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলায় ‘নামাজ আদায়ের কথা বলে’ জামায়াত নেতাদের সঙ্গে বৈঠক করার অভিযোগে আমতলী উচ্চবিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মাহমুদুল হাসানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনা ঘটেছে বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে।

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও ধানের শীষ মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া অভিযোগ করেন, ওই কর্মকর্তা এশার নামাজ আদায়ের কথা বলে মসজিদে অবস্থানরত জামায়ত নেতাদের সঙ্গে বৈঠক করেন যাতে তারা কিভাবে বেশি ভোট আদায় করতে পারে তা নিয়ে আলোচনা করতে। পরে জনতা তাদের ঘেরাও করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসে মাহমুদুল হাসানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেন।

আমতলী উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, “আমি সেন্টারে কাজ করছিলাম। মাহমুদুল হাসান রাতে নামাজ পড়তে গিয়েছিলেন। পরে সেখানে অনিয়মের অভিযোগে তাঁকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা