রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম
পটুয়া কামরুল হাসানের নামে রাজধানীতে হচ্ছে স্কিলস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি হ্যান্ডকাফসহ পালিয়ে লাইভে আসির, এবার রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে টুটুল হত্যা: প্রধান আসামি নয়ন ঢাকায় গ্রেফতার হাসপাতালে ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে গেলেন রাষ্ট্রপতি সুনামগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল-সমাবেশ আ.লীগকে ফেরাতে জামায়াত-এনসিপির লংমার্চ: রাশেদ খান ভোলাহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এসএসসি ফলাফল বিপর্যয়: সুনামগঞ্জে কারণ অনুসন্ধানে মতবিনিময় সভা পে স্কেল অনুমোদন : কোন গ্রেডে কত বেতন বাড়ছে?
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নারী আসনে আলোচনায় সাবেক এমপি মঙ্গু কন্যা ডা. জাহানারা লাইজু

প্রতিবেদকের নাম

বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন আলোচনায় রয়েছেন সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন মঙ্গু কন্যা অধ্যাপক ডা. জাহানারা লাইজু। চিকিৎসক, শিক্ষাবিদ ও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এই নেতা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশা করছেন।

‎‎বর্তমানে উত্তরা আধুনিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন ডা. লাইজু। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদিকা (মহিলা বিষয়ক) এবং উত্তরা আধুনিক মেডিকেল কলেজ শাখা ড্যাবের সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন। পাশাপাশি তিনি মুলাদী উপজেলা বিএনপির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ফাউন্ডেশন মেম্বার।

‎রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা ডা. জাহানারা লাইজু সাবেক সংসদ সদস্য আলহাজ মো. মোশাররফ হোসেন মঙুর মেয়ে। তার পিতা বরিশাল-৩ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় ছাত্রজীবন থেকেই তিনি জাতীয়তাবাদী ছাত্রদল ও জাসাসের রাজনীতির সঙ্গে যুক্ত হন।

‎‎তার স্বামী অধ্যাপক ডা. এস. এম. খালিদ মাহমুদ শাকিল শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি। তিনি ঢাকা শিশু হাসপাতালের সাবেক উপপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

‎তিনি জানান, ১৯৯০ সালের গণঅভ্যুত্থানে তিনি সরাসরি অংশ নেন এবং জাসাসের শিল্পী হিসেবে আন্দোলনে গান পরিবেশন করেন। ২০২৪ এর গণ-অভ্যুত্থানের সময় আহতদের চিকিৎসাসেবা দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। এছাড়া বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে আহত নেতাকর্মীদের চিকিৎসা সহায়তা দিয়েছেন বলে জানান। এসব কর্মকাণ্ডের কারণে তৎকালীন আওয়ামী লীগ সরকারের রোষানলেও পড়তে হয়েছে বলে দাবি করেন তিনি।

‎শিক্ষাজীবনে তিনি শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন এবং পরে ফার্মাকোলজিতে এমফিল ডিগ্রি অর্জন করেন। একসময় বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী ছিলেন এবং রবীন্দ্রসংগীতে জাতীয় পর্যায়ে পুরস্কার লাভ করেন।

‎‎ডা. জাহানারা লাইজু বলেন, ‘আমি বিশ্বাস করি, রাজনীতি মানে মানুষের পাশে দাঁড়ানো। একজন চিকিৎসক হিসেবে দীর্ঘদিন রোগীদের সেবা করেছি। আমি দেখেছি, প্রান্তিক মানুষের বড় সমস্যা হচ্ছে প্রাথমিক স্বাস্থ্যসেবা না পাওয়া। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মানসম্মত প্রাইমারি হেলথকেয়ার নিশ্চিত করা গেলে হাসপাতালের ওপর চাপ অনেক কমবে।’

‎‎তিনি আরও বলেন, ‘মাতৃস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, টিকাদান ও পুষ্টি সেবাকে আরও শক্তিশালী করতে হবে। গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও ওষুধের সরবরাহ নিশ্চিত করা জরুরি। আমি সংসদে গেলে প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থাকে শক্তিশালী করা, দরিদ্রবান্ধব চিকিৎসা নীতি প্রণয়ন এবং নারীদের স্বাস্থ্যসেবা সহজলভ্য করার বিষয়টি অগ্রাধিকার দেব।’

‎‎উল্লেখ্য, জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন রয়েছে ৫০টি। দলীয় সূত্রে জানা গেছে, আসন বণ্টনে বিএনপি সর্বাধিক সংখ্যক সংরক্ষিত ৩৫টি আসন পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা