শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাক্ষাৎ শুক্রবার ইলেক্ট্রিক টোল কালেকশনের সিস্টেম চালুর লক্ষ্যে অংশীজন সভা অনুষ্ঠিত মনপুরায় কোস্টগার্ড ও মৎস্য অফিসের যৌথ অভিযান ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪ ইসলামে বিভেদ, হানাহানি, বিদ্বেষ, সামাজিক বৈরিতার কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী ডিএসসিসি এলাকায় ৬ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল চীনের সিনহুয়া ও চীনা মিডিয়া গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর বাংলাদেশের চীনের সঙ্গে ২ চুক্তিসহ ১৩ সমঝোতা স্মারক সই বাংলাদেশ ইউনিভার্সিটিতে ‘পুঁজিবাজার পর্যালোচনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বাজেটের ওপর সেমিনার
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

পাটবীজ উৎপাদনে স্বয়ংসম্পূণতা অর্জনে বিশেষ পদক্ষেপ বিএডিসি’র

প্রতিবেদকের নাম

পাটকে বাংলাদেশের সোনালী আঁশ বলা হয়। পাট আমাদের দেশের শত শত বর্ষের ঐতিহ্য। দেশে প্রধানত তিন ধরনের পাটের চাষ করা হয়ে থাকে। কৃষকদের চাহিদা অনুযায়ী আমাদের দেশে প্রতিবছর প্রায় ৫০০০-৬০০০ মে.টন পাটবীজের প্রয়োজন হয়। এর বিপরীতে সক্ষমতার ওপর ভিত্তি করে প্রতিবছর প্রায় ২০০০ মে.টন পাটবীজ উৎপাদনপূর্বক বিএডিসি সরবরাহ করে থাকে। অবশিষ্ট ৪০০০ মে.টন পাটবীজ ভারত থেকে আমদানী করে কৃষকদের চাহিদা পূরণ করা হয়।

পাটবীজ আমদানিতে প্রতিবছর প্রায় ৮০ থেকে ১০০ কোটি টাকা ব্যয় হয়। অন্যদিকে দেশের ব্যবহৃত পাটবীজের চাহিদা যথাসম্ভব দেশের অভ্যন্তরেই উৎপাদনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে মর্মে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। এই নির্দেশনা অনুযায়ী আমদানি নির্ভরতা পরিপূর্ণভাবে হ্রাসপূর্বক বিএডিসি’র বিদ্যমান সক্ষমতা বাড়িয়ে দেশের ভেতরে আন্তঃমন্ত্রণালয়ের সভার সিদ্ধান্তের আলোকে পাটবীজ উৎপাদনের একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে মর্মে বিএডিসি সূত্রে জানা যায়।

প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলোচনা ও সভা করে বিএডিসি’র চেয়ারম্যান কর্তৃক সুনির্দিষ্টভাবে সময়ভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। চার বছর মেয়াদী এ কর্মপরিকল্পনা বাস্তবায়নে দেশের আরো ১২টি জেলায় ১২টি নতুন পাটবীজ চুক্তিবদ্ধ চাষী জোন স্থাপন করা হবে। একইসঙ্গে ২০২৬-২৭ উৎপাদনবর্ষ হতে ২০২৯-৩০ উৎপাদনবর্ষের মধ্যে ধাপে ধাপে পাটবীজ উৎপাদন বৃদ্ধি করা হবে। এবং বিদ্যমান উৎপাদন ক্ষমতা ২০০০ মে.টন হতে বৃদ্ধিপূবক ৫০০০ মে.টন এ উন্নীত করা হবে। উল্লেখ্য, কর্মপরিকল্পনা অনুযায়ী ২০২৬-২৭ সালে ২২১০.০০ মে.টন, ২০২৭-২৮ সালে ৩১৫০.০০ মে.টন, ২০২৮-২৯ সালে ৪৪০০.০০ মে.টন এবং ২০২৯-৩০ সাল হতে স্থায়ীভাবে ৫০০০.০০ মে.টন পাটবীজ উৎপাদনকল্পে প্রয়োজনীয় সকল ধরনের পদক্ষেপ চলমান রয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিএডিসি’র মাধ্যমে দেশের অভ্যন্তরে পাটবীজ উৎপাদন করা হলে একদিকে যেমন আমদানি নির্ভরতা কমে আসবে তেমনি কৃষকরাও গুণগতমান সম্পন্ন পাটবীজ স্বল্পমূল্যে প্রাপ্তিতে সক্ষম হবে। এটি দেশের কৃষি উৎপাদন ব্যবস্থাপনায় সরকারের একটি গুরুত্বপূর্ণ অর্জন হবে মর্মে আশা করা যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা