বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম
যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধে ডিএসসিসি, বিডি ক্লিন ও রেড ক্রিসেন্টের যৌথ উদ্যোগ আ. লীগের অপরাধের বিচার না করলে সরকার মেয়াদ পূর্ণ করতে পারবে না জাতীয় চিড়িয়াখানায় এল বিদেশি দুই জাতের প্রাণী সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার ওয়ান ব্যাংক থেকে নগদ-এ তাৎক্ষণিক পাঠানো যাবে টাকা জাকার্তায় বৈশ্বিক সম্মেলনে দেশের উচ্চশিক্ষার অগ্রযাত্রা তুলে ধরলেন সবুর খান প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম প্রেসিডেন্টের সাক্ষাৎ জাইমা রহমানের ছবি ব্যবহার করে প্রতারণার মামলায় আইনজীবী রিমান্ডে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি কাইয়ুম, মহাসচিব লুৎফর রোনালদো আমাদের দলের আদর্শ: পর্তুগাল কোচ
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

পুকুরে ডুবে ২ চাচাতো ভাইয়ের মৃত্যু

প্রতিবেদকের নাম

রংপুরের পীরগঞ্জে পুকুরে ডুবে তামিম (১৩) ও সাদমান (১৪) নামের দুই কিশোরের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার চতরা ইউনিয়নের কাঁঠালপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত দুই কিশোর সম্পর্কে চাচাতো ভাই।

তামিম কাঁঠালপাড়া গ্রামের নুরু মিয়ার ছেলে এবং সাদমান সুরুজ মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার দুপুরে চার বন্ধু একসঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে তামিম ও সাদমান পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা অপর দুই বন্ধুর চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। পরে অনেক খোঁজাখুঁজির পর দুই কিশোরকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। একসঙ্গে দুই কিশোরের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমেছে। স্থানীয় বাসিন্দা রওশন মিয়া বলেন, ‘দুই ছেলেই খুব শান্ত ও ভদ্র ছিল। হঠাৎ এমন দুর্ঘটনায় পুরো গ্রাম শোকে স্তব্ধ হয়ে গেছে।’

রায়হান নামের অপর বাসিন্দা বলেন, একসঙ্গে খেলাধুলা করত তারা। দুপুরে গোসল করতে গিয়ে এমন ঘটনা ঘটবে কেউ ভাবতে পারেনি।

পীরগঞ্জের চতরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হক বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। দুই কিশোরের মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা