শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম
সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ‘দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালিত, এতে সরকারের বিন্দুমাত্র ক্রেডিট নেই’ বাড়াবাড়ি করলে পুরা নির্বাচন কমিশন দিন-রাত ঘেরাও করে বসে থাকব: জামায়াত আমির বিএনপি নেতাকে খুন করতে ভাড়া করেন ছোট ভাই, সব জানতেন ওসি খুলনায় চোর সন্দেহে পিটুনি, যুবকের মৃত্যু খুলনায় ১২ ঘণ্টার ব্যবধানে দুই খুন, নেপথ্যে মাদক ও আধিপত্যের বিরোধ খুলনায় নারীকে গুলি ও কুপিয়ে হত্যা শীর্ষ ২ নেতার করমর্দনের অপেক্ষায় বাংলাদেশ-ভারত ব্যক্তিগতভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না: পানিসম্পদ মন্ত্রী হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, স্বেচ্ছাসেবক লীগ-ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি জার্নালের মোড়ক উন্মোচন: আন্তর্জাতিক মানের গবেষণার প্রতিশ্রুতি

প্রতিবেদকের নাম

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির গবেষণা, জ্ঞানচর্চা ও একাডেমিক প্রকাশনা কার্যক্রমকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করা হয়েছে ‘প্রেসিডেন্সি ইউনিভার্সিটি জার্নাল’। রবিবার (১১ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে জার্নালটির শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল মান্নান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জার্নালটির উন্মোচন ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই উদ্যোগটি তাদের গবেষণা ও একাডেমিক অর্জনের ক্ষেত্রে একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। জার্নালটির আন্তর্জাতিক প্রকাশনা-পরিচিতি, সঠিক উদ্ধৃতি এবং অনলাইন অনুসন্ধান সহজ করার লক্ষ্যে এতে আন্তর্জাতিক মানসম্পন্ন DOI (Digital Object Identifier) Prefix: 10.66460 যুক্ত করা হয়েছে। জার্নালটির সম্পাদকীয় দলের নেতৃত্বে রয়েছেন সম্পাদক মো. আনিসুর রহমান, সহ-সম্পাদক মো. হাবিবুল্লাহ এবং সহযোগী সম্পাদক মো. আজিজুল ইসলাম আশিক।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ারুল কবির, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. মীর মোহাম্মদ আজাদ, স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক আবুল কালাম, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহেদুর রহমান, রেজিস্ট্রার মোহাম্মদ সাকির হোসেন এবং আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামানসহ বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকবৃন্দ। আমন্ত্রিত বক্তারা আশা প্রকাশ করেন যে, ধারাবাহিক ও মানসম্মত প্রকাশনার মাধ্যমে এই জার্নালটি শিক্ষক ও গবেষকদের মেধা বিকাশে সহায়ক হবে এবং উচ্চশিক্ষার মানোন্নয়নে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা