বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বংশালে হেলমেটের গুদামে আগুন

প্রতিবেদকের নাম

রাজধানীর বংশালের মুকিমবাজারে হেলমেটের একটি গুদামে আগুন লাগার খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

আজ রোববার সন্ধ্যা ৬টা ২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তারা।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা