বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
নানা বাড়িতে ঘুরতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ২৭ দিনে এলো আড়াই বিলিয়ন ডলার রেমিট্যান্স মাত্র ১২৫ টাকায় তদবির ছাড়া চাকরি পাওয়া গত ২০ বছরের ইতিহাসে বিরল: ভূমি প্রতিমন্ত্রী শিক্ষার গুণগত মান বাড়াতে নির্দেশনা প্রধানমন্ত্রীর জুলাই পদযাত্রায় হামলা, নাসীরুদ্দীন-সারজিস আহত মানচিত্রে নির্ভুলতা, উন্নয়নে গতি ও জাতীয় নিরাপত্তায় নতুন শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন ভারত-যুক্তরাষ্ট্র কারও আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম হামে আরো ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯০৪ সড়কে হাতি নিয়ে চাঁদা তোলার সময় ইজিবাইক উল্টে শিশু নিহত
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বহিষ্কৃত বিএনপি নেতা বললেন, ‘আমার ওপর জুলুম করা হয়েছে’

প্রতিবেদকের নাম

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগে বহিষ্কার হলেন ২ নং হাফছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল বারেক।

আজ রোববার উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক পিন্টু ডালী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে শিষ্টাচারবহির্ভূত আচরণের সুনির্দিষ্ট অভিযোগে হাফছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারেককে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত মো. আব্দুল বারেকের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না। হাফছড়ি ইউনিয়ন বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়।

এ বিষয়ে বহিস্কৃত হাফছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারেক বলেন, ‘আমার ওপর অন্যায় করা হয়েছে। খাল খনন প্রকল্পের শ্রমিকের কাছ থেকে টাকা আদায় করেছে ১০ জন মাঝি। টাকা আদায় করার জন্য বলেছিল ৬ নং ওয়ার্ড বড়পিলাকের ইউপি সদস্য সানাউল্লাহ। ১০ জন মাঝি শ্রমিকদের কাছ থেকে ১ লাখ ২৩ হাজার টাকা আদায় করেছিল। উত্তোলন করা টাকা শ্রমিকদের ফেরত দেওয়া হয়েছে। কিন্তু বহিষ্কার করা হলো আমাকে। আমার ওপর জুলুম করা হয়েছে।’

গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ বলেন, ‘আব্দুল বারেককে স্থায়ীভাবে সাধারণ সম্পাদক পদ ও সাধারণ সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বাকি সবাইকে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে এমন কর্মকাণ্ডে যুক্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা