বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশের প্রতি আইএমএফের পূর্ণ সহযোগিতা অব্যাহত থাকবে

প্রতিবেদকের নাম

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আবাসিক প্রতিনিধি ম্যাক্সিম ক্রিশকো। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এই সাক্ষাতে তিনি জানিয়েছেন, বাংলাদেশের প্রতি আইএমএফের সহযোগিতা অব্যাহত থাকবে।

সাক্ষাৎকালে ম্যাক্সিম ক্রিশকো নতুন দায়িত্ব গ্রহণের জন্য গভর্নরকে অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি বলেন, বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি শক্তিশালী রাখা, আর্থিকখাতের সংস্কার এবং চলমান কর্মসূচি বাস্তবায়নে আইএমএফ আগের মতোই সহযোগিতা অব্যাহত রাখবে।

আইএেএফের আবাসিক প্রতিনিধি বলেন, সম্প্রতি অনুষ্ঠিত অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন রাজনৈতিক সরকারের সঙ্গে কাজ করতে আইএমএফ অধীর আগ্রহে অপেক্ষা করছে। নতুন সরকারের সঙ্গে সমন্বয় করে অর্থনৈতিক স্থিতিশীলতা ও সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

সাক্ষাৎকালে বাংলাদেশের অর্থনীতি, আর্থিকখাতের চলমান সংস্কার এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে উভয়পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা