মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিইউএফটিতে ২২২ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উৎসব

প্রতিবেদকের নাম

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)-এর ২২২ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় আয়োজন উপলক্ষে ২৫ জুন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য বিদায় উৎসব অনুষ্ঠিত হয়।

বিইউএফটি দুইশ ২২’র ইতিবৃত্ত শিরোনামে দিনব্যাপী এ আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, বিশিষ্ট অতিথি এবং শিল্পখাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ফ্ল্যাশ মব, সাংস্কৃতিক নৃত্য, রং উৎসব, অতিথিদের বক্তব্য, ফ্যাশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান, কাওয়ালি পরিবেশনা এবং জনপ্রিয় ব্যান্ড ‘অ্যাভয়েড রাফা’-এর সংগীত পরিবেশনার মধ্য দিয়ে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বিজিএমইএর সাবেক সভাপতি ফারুক হাসান। অতিথি ছিলেন ওয়ান কম্পোজিট লিমিটেড এবং উর্মী গ্রুপের প্রতিনিধিবৃন্দ। বিশেষ অতিথি ছিলেন বিইউএফটির মনোনীত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান।

আয়োজনের কনভেনার ছিলেন ছাত্র-কল্যাণ বিভাগের পরিচালক অধ্যাপক ড. মোঃ আব্দুল জলিল ও জনসংযোগ পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ। সদস্য সচিব ছিলেন ছাত্র-কল্যাণ বিভাগের উপ-পরিচালক সাখাওয়াত হোসেন ও প্রভাষক রাকিবুল ইসলাম সিফাত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা