শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভুয়া বিল দেখিয়ে টাকা আত্মসাৎ, ৩ পুলিশ সদস্য বরখাস্ত নগরে বাগান করে বেড়ানো রকিবুল পাচ্ছেন বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার মাটির ঘরের দেয়ালধসে স্কুলছাত্রী নিহত ১০ বছর বয়সী ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত ইনকিলাব কালচারাল সেন্টার থেকে সরে দাঁড়ানোর ঘোষণা জাবের ও জুমার ব্যাংক ডাকাত-লুটেরাদের ‘ডিম থেরাপি’ দিতে বললেন এমপি রানু জুলাইয়ের অভিন্ন লক্ষ্য ছিল হাসিনার পতন ও গণতান্ত্রিক বাংলাদেশ নতুন ভিসা নীতিমালা চূড়ান্তে ৮ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের সন্মানি বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাতযাপন না করার পরামর্শ অলি আহমেদের
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিধ্বস্ত ভেনেজুয়েলায় ফের ভূমিকম্প

প্রতিবেদকের নাম

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় ফের আফটারশক অনুভূত হয়েছে। এর ফলে গত সপ্তাহে জোড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো আবারো কেঁপে উঠেছে। আজ সোমবার বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, সোমবার ভোরে ভেনেজুয়েলায় ৪ দশমিক ৬ মাত্রার একটি আফটারশক অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল রাজধানী কারাকাসের উত্তরে ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জানিয়েছেন, এই কম্পনে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে গত সপ্তাহে জোড়া ভূমিকম্পের পর উদ্ধার অভিযান সংকটময় পর্যায়ে পৌঁছেছে। দেশটিতে সময়ের সঙ্গে সঙ্গে ধ্বংস্তুপের নিচে আটকা পড়াদের জীবিত উদ্ধার হওয়ার আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। এমন পরিস্থিতিতে ভেনেজুয়েলায় আবারও আফটারশক অনুভূত হয়েছে।

এর আগে ডেলসি রদ্রিগেজ বলেছিলেন, বিধ্বংসী জোড়া ভূমিকম্পের পর চার দিনে রাজধানী কারাকাস ও লা গুয়াইরাসহ বিভিন্ন শহরের ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত প্রায় ১ হাজার ৫০০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা