বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিশ্বব্যাপী ১২৫ কোটি রুপি আয় ‘জেলার ২’-এর, তবু রেকর্ড অক্ষুণ্ন ‘কুলি’র

বিনোদন প্রতিবেদক:

দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জেলার ২’ মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী বক্স অফিসে ১২৫ কোটি ২৫ লাখ রুপি আয় করেছে বলে জানা গেছে। গত ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া গ্যাংস্টারধর্মী সিনেমাটি আন্তর্জাতিক বাজারে ভালো সূচনা করলেও ভারতের বক্স অফিসে রজনীকান্তের নিজের সিনেমা ‘কুলি’র উদ্বোধনী দিনের রেকর্ড ভাঙতে পারেনি।

বক্স অফিসের হিসাব অনুযায়ী, মুক্তির প্রথম দিনে ভারতে ১৬ হাজার ৫৯৯টি প্রদর্শনী থেকে ‘জেলার ২’ আয় করেছে ৫৯ কোটি ৭০ লাখ রুপি নেট। করসহ সিনেমাটির মোট আয় বা গ্রস সংগ্রহ দাঁড়িয়েছে ৭০ কোটি ২৫ লাখ রুপি। অন্যদিকে, ‘কুলি’ মুক্তির প্রথম দিনেই ভারতের বাজারে ৬৫ কোটি রুপি নেট আয় করেছিল। ফলে রজনীকান্তের ক্যারিয়ারে সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ডটি আপাতত ‘কুলি’র দখলেই রয়েছে।

ভারতের বাজারে রেকর্ড গড়তে না পারলেও আন্তর্জাতিক অঙ্গনে ভালো ব্যবসা করেছে ‘জেলার ২’। বিদেশের বাজার থেকে প্রথম দিনেই সিনেমাটির আয় ৫৫ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী প্রথম দিনের গ্রস আয় দাঁড়িয়েছে ১২৫ কোটি ২৫ লাখ রুপি।

ভাষাভিত্তিক আয়ের হিসাবে এগিয়ে রয়েছে সিনেমাটির তামিল সংস্করণ। প্রথম দিনে ৯ হাজার ৩২৬টি প্রদর্শনী থেকে এ সংস্করণের আয় ৪৩ কোটি ৩৫ লাখ রুপি। দ্বিতীয় অবস্থানে থাকা তেলুগু সংস্করণ ২ হাজার ৭৯২টি প্রদর্শনী থেকে আয় করেছে ১২ কোটি ৫০ লাখ রুপি।

এদিকে, উত্তর ভারতের বাজারে হিন্দি সংস্করণের মুক্তি নিয়ে জটিলতা তৈরি হয়েছে বলে জানা গেছে। পিভিআর-আইনক্সের সঙ্গে ওটিটি মুক্তির সময়সীমা নিয়ে বিরোধের কারণে হিন্দি সংস্করণের প্রদর্শনী ব্যাহত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপরও ৪ হাজার ৩৭১টি প্রদর্শনী থেকে হিন্দি সংস্করণ আয় করেছে ৩ কোটি ৫০ লাখ রুপি। কন্নড় সংস্করণ থেকে এসেছে আরও ৩৫ লাখ রুপি।

সান পিকচার্সের ব্যানারে কালানিথি মারানের প্রযোজনায় নির্মিত ‘জেলার ২’ সিনেমায় রজনীকান্তের সঙ্গে অভিনয় করেছেন রামিয়া কৃষ্ণান, এস জে সুরিয়া, মোহনলাল, বিদ্যা বালান, সুরজ ভেঞ্জারমুডু ও মিঠুন চক্রবর্তীর মতো তারকারা।

মুক্তির পর সিনেমাটি নিয়ে দর্শক ও সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বলে জানা গেছে। প্রথম দিনের বিশ্বব্যাপী আয়ের অঙ্কও সিনেমাটি ঘিরে দর্শকের আগ্রহের ইঙ্গিত দিচ্ছে। তবে ভারতের বাজারে রজনীকান্তের নিজের ‘কুলি’র উদ্বোধনী দিনের রেকর্ড অক্ষুণ্ন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা