সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বুক চেপে ধরে মঞ্চেই লুটিয়ে পড়লেন সালমান খান

প্রতিবেদকের নাম

বলিউড অভিনেতা সালমান খানকে বুক চেপে ধরে মঞ্চে লুটিয়ে পড়তে দেখা যাওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ ছড়িয়ে পড়ে। তবে পরে জানা যায়, ঘটনাটি ছিল ‘বিগ বস ২০’-এর ‘উইকেন্ড কা ভার’ পর্বের প্রচারচিত্রের অংশ।

সম্প্রতি প্রকাশিত প্রোমোতে দেখা যায়, সালমান হঠাৎ বুক চেপে যন্ত্রণায় কাতর হয়ে মাটিতে পড়ে যাচ্ছেন। তাকে এমন অবস্থায় দেখে প্রতিযোগীরাও উদ্বিগ্ন হয়ে পড়েন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেক দর্শক ধারণা করেন, অভিনেতা হয়তো হৃদরোগে আক্রান্ত হয়েছেন।

পরে সালমান নিজেই বিষয়টি পরিষ্কার করেন। তিনি জানান, ঈশ্বরের কৃপায় তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। তার ভাষ্য, প্রচারচিত্রটি এমনভাবে সম্পাদনা করা হয়েছে যে পুরো বিষয়টি বাস্তব ঘটনার মতো মনে হয়েছে।

সালমান বলেন, তিনি আসলে প্রতিযোগী কাজি তৌকিরকে বোঝাতে চেয়েছিলেন যে অসুস্থতার অভিনয় করে অন্যদের উদ্বিগ্ন করা উচিত নয়। কিন্তু প্রোমোতে দৃশ্যটি এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যেন তিনিও একই ধরনের অভিনয় করছেন।

তিনি আরও জানান, প্রচারণার এ ধরনের উপস্থাপনায় বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় তিনি দুঃখিত। এমনকি দর্শকদের বিভ্রান্তির জন্য সংশ্লিষ্টদের পক্ষ থেকেও ক্ষমা চান।

ঘটনার সূত্রপাত হয় একটি টাস্ককে কেন্দ্র করে। খেলা চলাকালে কাজি তৌকির ওষুধ চাইতে শুরু করলে ঘরের অন্য সদস্যরা তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে চিকিৎসকের কাছে গিয়ে তিনি জানান, পুরো বিষয়টি ছিল খেলার অংশ হিসেবে করা অভিনয়।

সালমানের মতে, এ ধরনের অভিনয় অন্যদের অযথা মানসিক চাপে ফেলতে পারে। আর সেই বার্তাই দিতে চেয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত তিনি স্পষ্ট করে জানান, তার শারীরিক অবস্থার বিষয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনের কোনো ভিত্তি নেই; বিভ্রান্তির মূল কারণ ছিল প্রচারচিত্রের সম্পাদনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা