শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ভুয়া বিল দেখিয়ে টাকা আত্মসাৎ, ৩ পুলিশ সদস্য বরখাস্ত নগরে বাগান করে বেড়ানো রকিবুল পাচ্ছেন বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার মাটির ঘরের দেয়ালধসে স্কুলছাত্রী নিহত ১০ বছর বয়সী ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত ইনকিলাব কালচারাল সেন্টার থেকে সরে দাঁড়ানোর ঘোষণা জাবের ও জুমার ব্যাংক ডাকাত-লুটেরাদের ‘ডিম থেরাপি’ দিতে বললেন এমপি রানু জুলাইয়ের অভিন্ন লক্ষ্য ছিল হাসিনার পতন ও গণতান্ত্রিক বাংলাদেশ নতুন ভিসা নীতিমালা চূড়ান্তে ৮ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের সন্মানি বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাতযাপন না করার পরামর্শ অলি আহমেদের
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বৃদ্ধা ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় গ্রেপ্তার ৩

প্রতিবেদকের নাম

মানিকগঞ্জের শিবালয়ে এক বৃদ্ধা ভিক্ষুককে (৬৩) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর গলায় থাকা চুরি হওয়ার রুপার চেইন উদ্ধার করেছে করেছে পুলিশ।

গত ৩০ মে দুপুরে উপজেলার দক্ষিণ তেওতা এলাকার ভুক্তভোগী গতকাল শুক্রবার শিবালয় থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। শুক্রবার বিকেলে স্থানীয় জনতা দুই অভিযুক্তকে আটকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে চুরির মালামাল কেনার অপরাধে তেওতা বাজারের এক স্বর্ণব্যবসায়ীকেও আটক করে পুলিশ।

অভিযোগ সূত্রে যায়, ভুক্তভোগী বৃদ্ধা পেশায় একজন ভিক্ষুক। গত ৩০ মে দুপুরে তিনি স্থানীয় একটি বাজারে ভিক্ষা করছিলেন। অভিযুক্ত আশরাফুল (২৬) ও রবিন ওরফে সোহেল রানা (২৭) তার কাছে এসে জানায়, রবিনের মা তাকে কিছু দেওয়ার জন্য বাড়িতে ডাকছেন। তাদের কথায় বিশ্বাস করে তিনি একটি ইজিবাইকে করে তাদের সঙ্গে রওনা দেন। পরে দক্ষিণ তেওতা এলাকার তৈয়বের বাঁশঝাড়ের কাছে পৌঁছালে ওই দুই ব্যক্তি তাকে জোরপূর্বক বাঁশবাগানের ভেতরে নিয়ে যায়। সেখানে তাকে ভয়ভীতি দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ধর্ষণের সময় আশরাফুল কৌশলে ভুক্তভোগীর গলায় থাকা প্রায় ১ ভরি ১৪ আনা ওজনের একটি রুপার চেইন চুরি করে। ঘটনার বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

পরবর্তীতে ভুক্তভোগী বিষয়টি তার স্বজনদের জানানোর পর স্থানীয় লোকজনের সহায়তায় গতকালৈ শুক্রবার বিকেলে ষাইটঘর বাজার এলাকা থেকে আশরাফুল ও রবিনকে আটক করা গণপিটুনি দিয়ে পরে পুলিশে খবর দেন।পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা চুরি হওয়া রুপার চেইন তেওতা বাজারের স্বর্ণ ব্যবসায়ী নিতাই চন্দ্র পালের (৪৫) কাছে বিক্রির কথা স্বীকার করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে নিতাই চন্দ্র পালকে আটক করে এবং তার কাছ থেকে চুরি যাওয়া রুপার চেইন উদ্ধার করে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় শিবালয় থানায় মামলা দায়ের করা হয়েছে। এবং তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা