মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
পটুয়া কামরুল হাসানের নামে রাজধানীতে হচ্ছে স্কিলস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি হ্যান্ডকাফসহ পালিয়ে লাইভে আসির, এবার রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে টুটুল হত্যা: প্রধান আসামি নয়ন ঢাকায় গ্রেফতার হাসপাতালে ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে গেলেন রাষ্ট্রপতি সুনামগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল-সমাবেশ আ.লীগকে ফেরাতে জামায়াত-এনসিপির লংমার্চ: রাশেদ খান ভোলাহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এসএসসি ফলাফল বিপর্যয়: সুনামগঞ্জে কারণ অনুসন্ধানে মতবিনিময় সভা পে স্কেল অনুমোদন : কোন গ্রেডে কত বেতন বাড়ছে?
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

‘ব্যাচেলর পয়েন্ট’-এ রাফসান-সুনেরাহ

প্রতিবেদকের নাম

জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’র নতুন সিজনে যুক্ত হচ্ছেন কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাই ও অভিনেত্রী সুনেরাহ। নির্মাতা কাজল আরেফিন অমির এই ধারাবাহিকের ‘চ্যাপ্টার ১৪’ স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ-তে মুক্তি পাচ্ছে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায়।

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে আগের চ্যাপ্টারের গল্পের পর এবার নতুন মোড় নিয়ে হাজির হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’। এবারের চ্যাপ্টারের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছেন রাফসান ও সুনেরাহ।

ব্যাচেলর ফ্ল্যাটের চিরচেনা বিশৃঙ্খলা ও হাস্যরসের মধ্যে তাদের উপস্থিতি গল্পে নতুন কোনো টুইস্ট আনবে বলে ধারণা করা হচ্ছে। দুই তারকার অংশগ্রহণ ঘিরে দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

অসুস্থতার কারণে বিরতির পর ‘চ্যাপ্টার ১৩’ দিয়ে ফেরার পর দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’। সেই সাড়া ধরে রাখতে দ্রুতই নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন নির্মাতা কাজল আরেফিন অমি।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গ-তে একযোগে প্রকাশ পাবে ‘চ্যাপ্টার ১৪’-এর ৮টি নতুন পর্ব। পর্বগুলো হলো ১০৫ থেকে ১১২ নম্বর পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা