রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ‘দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালিত, এতে সরকারের বিন্দুমাত্র ক্রেডিট নেই’ বাড়াবাড়ি করলে পুরা নির্বাচন কমিশন দিন-রাত ঘেরাও করে বসে থাকব: জামায়াত আমির বিএনপি নেতাকে খুন করতে ভাড়া করেন ছোট ভাই, সব জানতেন ওসি খুলনায় চোর সন্দেহে পিটুনি, যুবকের মৃত্যু খুলনায় ১২ ঘণ্টার ব্যবধানে দুই খুন, নেপথ্যে মাদক ও আধিপত্যের বিরোধ খুলনায় নারীকে গুলি ও কুপিয়ে হত্যা শীর্ষ ২ নেতার করমর্দনের অপেক্ষায় বাংলাদেশ-ভারত ব্যক্তিগতভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না: পানিসম্পদ মন্ত্রী হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, স্বেচ্ছাসেবক লীগ-ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী রিয়াসাত-সোপানের মৃত্যুতে ডিবেট ফর ডেমোক্রেসির শোক

প্রতিবেদকের নাম

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজওয়াত তাওসিফ রিয়াসাত ও লাবিব ওয়াদি সোপানের অকালমৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। গতকাল শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের দেওভোগে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে পনিতে ডুবে মৃত্যুবরণ করেন এই দুই তরুণ মেধাবী শিক্ষার্থী।

মেজর (অব.) মো. ফজলী মুকিত ও মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল আসফিয়া তাসনিম নীতার দুই সন্তানের মধ্যে দ্বিতীয় ছিলেন রিয়াসাত। অন্যদিকে সোপান মুন্সীগঞ্জের বাসিন্দা প্রয়াত মোস্তাকুর রহমানের ছোট ছেলে। তারা উভয়েই ব্র্যাক ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

রিয়াসাতকে আজ শনিবার ঢাকার মিরপুরে জানাজা শেষে বনানী সেনা কবরস্থানে এবং সোপানকে মুন্সীগঞ্জের দেওভোগ মসজিদে নামাজে জানাজা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা