বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ আলোচনা সভা ৬ মাসে সরকারের অর্জন নেই, ব্যর্থতা স্পষ্ট: জামায়াত সেক্রেটারি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন বিএনপির স্থায়ী কমিটির নবনিযুক্ত ৪ সদস্য বাংলাদেশে আল-কায়েদার অবস্থান নিয়ে কোনো তথ্য নেই সোশ্যাল মিডিয়ার অপব্যবহার ঠেকাতে সচেতনতার বিকল্প নেই: তথ্যমন্ত্রী মনপুরায় ‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ বরাদ্দ নিয়ে ইউএনওর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ সমাজের সবাই একটু এগিয়ে এলে বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী নতুন পে-স্কেল এ বছরের মধ্যেই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ভাবনাকে ‘বিরল প্রতিভা’ বললেন পূর্ণিমা

প্রতিবেদকের নাম

ঢালিউড তারকাদের মধ্যে সুসম্পর্ক আর আন্তরিকতার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়শই নজর কাড়ে ভক্তদের। তবে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা ও ছোট-বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনার ক্ষেত্রে সেই ভালোবাসার উষ্ণতা যেন একটু বেশিই! সহশিল্পী ও প্রিয় ছোট বোন ভাবনার শুভদিনে নিজের অফিসিয়াল ফেসবুকে একটি বিশেষ শুভেচ্ছা পোস্ট করেছেন পূর্ণিমা।
শুভেচ্ছা বার্তায় ভাবনার প্রতি ভালোবাসা ও প্রশংসা করে পূর্ণিমা লেখেন, ‘আমার সবচেয়ে প্রিয় বোন আশনা হাবিব ভাবনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা! বিরল প্রতিভা, মার্জিত রূপ আর এক সুন্দর মনের সংমিশ্রণ। তোমার আবেগ ও নিষ্ঠা চারপাশের সবাইকে অনুপ্রাণিত করে, আর আমি নিশ্চিত যে আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রিতে তোমার আরও অনেক কিছু দেওয়ার আছে।’
ছোট বোনের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে পূর্ণিমা আরও যুক্ত করেন, ‘তোমার সারাজীবনের সুখ, সাফল্য, সুস্বাস্থ্য এবং অশেষ শুভকামনা জানাই। তুমি যেন আরও উজ্জ্বল হয়ে ওঠো এবং তোমার স্বপ্নের সবকিছু অর্জন করতে পারো। আবারও শুভ জন্মদিন! এভাবেই দ্যুতি ছড়াতে থাকো।’
জ্যেষ্ঠ সহশিল্পীর কাছ থেকে এমন আদুরে ও ভালোবাসায় ভরা বার্তা পেয়ে চুপ থাকেননি আশনা হাবিব ভাবনাও। আবেগ ধরে রাখতে না পেরে পোস্টের মন্তব্যের ঘরে লেখেন, ‘আপুউউউউউউ, আমি তোমাকে অনেক ভালোবাসি! তোমার প্রতিটি শব্দ আমার কাছে অনেক অর্থ বহন করে কারণ তুমি আমাদের হৃদয়ের রানী।’
শোবিজ অঙ্গনের দুই প্রিয় মুখের এই মিষ্টি খুনসুটি ও পারস্পরিক সম্মান নিয়ে ভক্তদের মাঝেও বেশ চর্চা চলছে। কমেন্ট বক্সে তাদের অনুরাগীরাও এই মিষ্টি ভালোবাসায় যোগ দিয়ে ভাসিয়ে দিচ্ছেন শুভেচ্ছা ও প্রশংসার বন্যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা