বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ আলোচনা সভা ৬ মাসে সরকারের অর্জন নেই, ব্যর্থতা স্পষ্ট: জামায়াত সেক্রেটারি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন বিএনপির স্থায়ী কমিটির নবনিযুক্ত ৪ সদস্য বাংলাদেশে আল-কায়েদার অবস্থান নিয়ে কোনো তথ্য নেই সোশ্যাল মিডিয়ার অপব্যবহার ঠেকাতে সচেতনতার বিকল্প নেই: তথ্যমন্ত্রী মনপুরায় ‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ বরাদ্দ নিয়ে ইউএনওর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ সমাজের সবাই একটু এগিয়ে এলে বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী নতুন পে-স্কেল এ বছরের মধ্যেই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

প্রতিবেদকের নাম

গত জুনে ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ১২৫ জনে পৌঁছেছে। সোমবার দেশটির শীর্ষ আইনপ্রণেতা হোর্হে রদ্রিগেজ প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

টেলিগ্রামে প্রকাশিত এক তথ্যচিত্রে হোর্হে রদ্রিগেজ জানান, ভূমিকম্পে আহত হয়ে প্রায় ৬১ হাজার মানুষ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এছাড়া ধ্বংসস্তূপ অপসারণের কাজও চলছে এবং এখন পর্যন্ত মোট ধ্বংসাবশেষের ১৬ দশমিক ৫ শতাংশ সরিয়ে ফেলা হয়েছে।

এদিকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সরকারের ত্রাণ ও উদ্ধার কার্যক্রমের পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি সরকারের পদক্ষেপের সমালোচনার জবাবে দাবি করেন, প্রশাসন পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তবে সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ভূমিকম্পের পর সেনাবাহিনী ও অন্যান্য সরকারি কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করেছেন। এছাড়া ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষের উদ্ধারে পর্যাপ্ত উদ্যোগ নেওয়া হয়নি বলেও সমালোচনা করছেন ক্ষতিগ্রস্তরা ও বিরোধীরা।

উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা