বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভুয়া বিল দেখিয়ে টাকা আত্মসাৎ, ৩ পুলিশ সদস্য বরখাস্ত নগরে বাগান করে বেড়ানো রকিবুল পাচ্ছেন বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার মাটির ঘরের দেয়ালধসে স্কুলছাত্রী নিহত ১০ বছর বয়সী ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত ইনকিলাব কালচারাল সেন্টার থেকে সরে দাঁড়ানোর ঘোষণা জাবের ও জুমার ব্যাংক ডাকাত-লুটেরাদের ‘ডিম থেরাপি’ দিতে বললেন এমপি রানু জুলাইয়ের অভিন্ন লক্ষ্য ছিল হাসিনার পতন ও গণতান্ত্রিক বাংলাদেশ নতুন ভিসা নীতিমালা চূড়ান্তে ৮ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের সন্মানি বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাতযাপন না করার পরামর্শ অলি আহমেদের
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

মঙ্গলবার জাবিতে পা রাখছে নতুন ব্যাচ, শতভাগ আবাসন দিল প্রশাসন

প্রতিবেদকের নাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার। প্রথম বর্ষের সব শিক্ষার্থীদের জন্য শতভাগ আবাসন নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে প্রথম বর্ষের শিক্ষার্থীদের শতভাগ আবাসন নিশ্চিত করতে এক আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আলোচনা সভায় সব হলের প্রাধ্যক্ষ, ওয়ার্ডেন ও হল সংসদের নেতাকে আমন্ত্রণ জানানো হয়।

এ সময় বিভিন্ন হলের আবাসন সংকট নিয়ে আলোচনা হয়। যেসব হলে মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীরা অবৈধভাবে রুম দখলে রেখেছিল, তাদের উচ্ছেদ করে রুম পুনরুদ্ধারের মাধ্যমে প্রথম বর্ষের শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। গতকাল রোববার রাতে অভিযান পরিচালনার মাধ্যমে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়। ফলে প্রথম বর্ষের শিক্ষার্থীদের শতভাগ আবাসন নিশ্চিত হয়।

বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম বলেন, ‘৫ আগষ্ট পূর্ববর্তী সময়ে বিভিন্ন গণরুম, গেস্টরুমের কালচার ছিল। বর্তমানে তা বিলুপ্ত করা হয়েছে। শিক্ষার্থীদের শতভাগ আবাসিক সুবিধা দিতে আমরা বদ্ধ পরিকর। আমরা চাই না এই গণরুমের কালচার আবার নতুন করে চালু হোক।’

তিনি আরও বলেন, ‘সেই লক্ষেই আমরা মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের হল ত্যাগ করিয়েছি এবং প্রথম বর্ষের শিক্ষার্থীদের প্রথম দিন থেকেই একটি সিট দিতে পারছি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে শিক্ষার্থীদের সহায়তা চেয়েছেন উপ-উপাচার্য।’

বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে প্রায় দুই হাজার শিক্ষার্থী ভর্তি হন। বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২১ আবাসিক হল চালু রয়েছে। এরমধ্যে ছেলেদের ১১টি এবং মেয়েদের ১০টি হল রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা