মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

মনপুরায় ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম

ভোলার মনপুরায় বহুল আলোচিত ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি মো. সাইদুর রহমানকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। শনিবার (২৯ আগস্ট) দিবাগত রাতে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে এক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাইদুর মনপুরার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের মোহাম্মদ ইউনুছের ছেলে।

রবিবার (৩০ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৮ ভোলা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বি. এম. তানজীমুল ইসলাম জানান, গত ২৫ জুন কাজের কথা বলে এক গৃহবধূকে (২৭) ঘরে ডেকে নিয়ে সাইদুর জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা আসামিকে আটক করলেও পরে আপস-মীমাংসার কথা বলে তাকে ছেড়ে দেওয়া হয়।

পরবর্তীতে ভুক্তভোগী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নালিশি মামলা দায়ের করলে আদালতের নির্দেশে গত ৬ জুলাই মনপুরা থানায় সাইদুর রহমান ও সহায়তাকারী মাইনুর বেগমকে আসামি করে মামলা রুজু করা হয়।

ঘটনার পর থেকে পলাতক থাকা আসামিকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা