মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

মন্ত্রী হওয়ার ফোন পেলেন কায়কোবাদ, শরীফুল আলম, ফারজানা শারমিন ও দীপেন দেওয়ান

প্রতিবেদকের নাম

তারেক রহমানের মন্ত্রিসভায় জায়গা করে নেওয়া সংসদ সদস্যদের শপথ গ্রহণের জন্য ফোন করা হচ্ছে। মঙ্গলবার সকালে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর থেকেই নতুন মন্ত্রিসভার মনোনীত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন দেওয়া শুরু হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভায় শপথ নিতে এরই মধ্যে ফোন পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সালাহউদ্দিন আহমেদ, হাফিজ উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় নেতা আব্দুল আওয়াল মিন্টু, ডা. এ জে এম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধুরী ও জহির উদ্দিন স্বপন।

মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য ফোন পেয়েছেন  বিএনপি ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

কিশোরগঞ্জ–৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শরীফুল আলম প্রতিমন্ত্রী হিসেবে ফোন পেয়েছেন। বিএনপি থেকে নির্বাচিত এই সংসদ সদস্য এবারই প্রথম নির্বাচনী জয়ী হয়ে আজ সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।

নাটোর-১ আসনের সংসদ সদস্য ফারজানা শারমিন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আমন্ত্রণ পেয়েছেন। তিনি নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপির প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন।

রাঙামাটি থেকে নির্বাচিত সংসদ সদস্য দীপেন দেওয়ান মন্ত্রিপরিষদ থেকে ফোন পেয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। নিয়মানুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা