শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম
ভুয়া বিল দেখিয়ে টাকা আত্মসাৎ, ৩ পুলিশ সদস্য বরখাস্ত নগরে বাগান করে বেড়ানো রকিবুল পাচ্ছেন বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার মাটির ঘরের দেয়ালধসে স্কুলছাত্রী নিহত ১০ বছর বয়সী ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত ইনকিলাব কালচারাল সেন্টার থেকে সরে দাঁড়ানোর ঘোষণা জাবের ও জুমার ব্যাংক ডাকাত-লুটেরাদের ‘ডিম থেরাপি’ দিতে বললেন এমপি রানু জুলাইয়ের অভিন্ন লক্ষ্য ছিল হাসিনার পতন ও গণতান্ত্রিক বাংলাদেশ নতুন ভিসা নীতিমালা চূড়ান্তে ৮ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের সন্মানি বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাতযাপন না করার পরামর্শ অলি আহমেদের
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ময়মনসিংহ নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে ময়লার ড্রাম স্থাপন

প্রতিবেদকের নাম

নগরীকে আরও পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য করে তুলতে নতুন উদ্যোগ নিয়েছে ময়মনসিংহ সিটি করপোরেশন। আজ বুধবার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও জনবহুল এলাকায় ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার জন্য ড্রাম স্থাপনের কার্যক্রম শুরু করা হয়।

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকনের নির্দেশনায় টাউন হল মোড়, জিলা স্কুল মোড়, কাচিঝুলি মোড়, হামিদ উদ্দিন রোডের মাথা, নতুন বাজার মোড়সহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এসব ড্রাম স্থাপন করা হয়েছে।

এসময় সিটি প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন বলেন, নগরবাসীর স্বস্তিময় ও সুস্থ জীবন নিশ্চিত করতে পরিচ্ছন্ন নগর গড়ে তোলার বিকল্প নেই। এ কাজে সবার সচেতন সহযোগিতা প্রয়োজন।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা নিরুৎসাহিত করা এবং নগরীর পরিবেশ ও সৌন্দর্য রক্ষা করাই এ উদ্যোগের প্রধান উদ্দেশ্য। ড্রামগুলো ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষ সহজেই নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলতে পারবেন। ফলে সড়ক, ফুটপাত ও জনসমাগমস্থলে ময়লা ছড়িয়ে পড়ার প্রবণতা কমবে এবং নগর পরিচ্ছন্ন রাখা সহজ হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরিচ্ছন্ন নগর গঠনে অবকাঠামোগত ব্যবস্থার পাশাপাশি নাগরিক সচেতনতারও বিকল্প নেই। তাই সিটি কর্পোরেশনের এই উদ্যোগ সফল করতে নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

এ বিষয়ে ময়মনসিংহ সিটি করপোরেশন কর্তৃপক্ষ নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছে, নির্ধারিত ড্রামে বর্জ্য ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও পরিবেশবান্ধব ময়মনসিংহ নগরী গড়ে তোলা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা