মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ভুয়া বিল দেখিয়ে টাকা আত্মসাৎ, ৩ পুলিশ সদস্য বরখাস্ত নগরে বাগান করে বেড়ানো রকিবুল পাচ্ছেন বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার মাটির ঘরের দেয়ালধসে স্কুলছাত্রী নিহত ১০ বছর বয়সী ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত ইনকিলাব কালচারাল সেন্টার থেকে সরে দাঁড়ানোর ঘোষণা জাবের ও জুমার ব্যাংক ডাকাত-লুটেরাদের ‘ডিম থেরাপি’ দিতে বললেন এমপি রানু জুলাইয়ের অভিন্ন লক্ষ্য ছিল হাসিনার পতন ও গণতান্ত্রিক বাংলাদেশ নতুন ভিসা নীতিমালা চূড়ান্তে ৮ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের সন্মানি বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাতযাপন না করার পরামর্শ অলি আহমেদের
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

মরিচক্ষেতে চাষ করা গাঁজাগাছ জব্দ

প্রতিবেদকের নাম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে তিলাই ইউনিয়নের দক্ষিণ তিলাই বটতলা এলাকায় মরিচক্ষেতে অবৈধভাবে চাষ করা একটি বড় আকারের গাঁজা গাছ জব্দ করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের (ভূরুঙ্গামারী সার্কেল) নেতৃত্বে দক্ষিণ তিলাইয়ের বিস্তীর্ণ চরাঞ্চলে অভিযান চালিয়ে গাছটি জব্দ করা হয়।

পুলিশ জানায়, উপজেলার দক্ষিণ তিলাই গ্রামেরকৃষক ইউসুফ মিয়া তার মরিচক্ষেতের মধ্যে গোপনে একটি গাঁজার চারা রোপণ করেন। প্রায় দুই বছর ধরে লালন-পালনের ফলে গাছটি প্রায় ১০ ফুট উচ্চতায় পৌঁছে যায়। তবে গাছে ফুল আসার আগেই পুলিশের নজরে পড়ে যায় গাছটি।

মুনতাসির মামুন মুন বলেন, ‘চরাঞ্চলের কিছু দরিদ্র কৃষক অধিক মুনাফার আশায় মাদক কারবারিদের প্ররোচনায় পড়ে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্যের চাষে জড়িয়ে পড়েন। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। মাদক কারবারি কিংবা মাদক চাষী—কাউকেই ছাড় দেওয়া হবে না।’

তিনি আরও বলেন , ওই এলাকায় আরও কোথাও গাঁজা গাছের চাষ করা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সঙ্গে অভিযুক্ত কৃষক ইউসুফ মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা