বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ আলোচনা সভা ৬ মাসে সরকারের অর্জন নেই, ব্যর্থতা স্পষ্ট: জামায়াত সেক্রেটারি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন বিএনপির স্থায়ী কমিটির নবনিযুক্ত ৪ সদস্য বাংলাদেশে আল-কায়েদার অবস্থান নিয়ে কোনো তথ্য নেই সোশ্যাল মিডিয়ার অপব্যবহার ঠেকাতে সচেতনতার বিকল্প নেই: তথ্যমন্ত্রী মনপুরায় ‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ বরাদ্দ নিয়ে ইউএনওর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ সমাজের সবাই একটু এগিয়ে এলে বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী নতুন পে-স্কেল এ বছরের মধ্যেই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

মাটির ঘরের দেয়ালধসে স্কুলছাত্রী নিহত

প্রতিবেদকের নাম

নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ভারি বৃষ্টির কবলে পড়ে মাটির ঘরের দেয়ালধসে তাসনুবা আক্তার (স্কুলছাত্রী) নামে এক শিশু নিহত হয়েছে। আজ বুধবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পরপরই এ ঘটনাটি ঘটে।

নিহত তাসনুবা আক্তার ওই এলাকার আপেল মিয়ার মেয়ে এবং স্থানীয় মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বুধবার সকাল থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। স্কুল ছুটি শেষে তাসনুবা বাড়িতে ফিরে ঘরের ভেতরে অবস্থান করছিল। হঠাৎ বৃষ্টির তোড়ে তাদের পুরোনো মাটির ঘরটির দেয়াল ধসে পড়ে। এ সময় তাসনুবা ঘরের ভেতর মাটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, ‘দেয়াল চাপা পড়ে শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শিশুটির এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরজাল ইউনিয়ন পরিষদের সংস্লিষ্ট ওয়ার্ডের জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং শোকসপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। বৃষ্টির কারণে ঘরবাড়ি ধসে পড়ার ঝুঁকিতে থাকা স্থানীয় বাসিন্দাদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা