মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের মরদেহ উদ্ধারের মামলায় ২ শিক্ষক কারাগারে

প্রতিবেদকের নাম

রাজধানীর রায়েরবাগের জোড়াখাম্বা এলাকার রওয়াজাতুল উলূম হাফিজিয়া নুরারী মাদ্রাসা থেকে এক ছাত্রের উদ্ধারের ঘটনায় করা হত্যা মামলায় দুই শিক্ষককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান এ আদেশ দিয়েছেন।

কারাগারে যাওয়া দুই আসামি হলেন রওয়াজাতুল উলূম হাফিজিয়া নুরারী মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. জাকারিয়া (৩৫) ও হাফেজ মো. জোবায়ের আহম্মেদ (২০)।

মামলার তদন্তকারী কর্মকর্তা, কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) আমজাদ হোসেন আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

এর আগে গত সোমবার দুপুরে ওই মাদ্রাসার তৃতীয় তলার বাথরুম থেকে মো. নাঈম শেখ (১৩) নামে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের মা নাজমা বেগম দুই শিক্ষককে আসামি করে মামলা করেন। মামলা দায়েরের পর সোমবার রাত ১০টার দিকে তাদের মাদ্রাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার বিবরণ থেকে জানা যায়, নাজমা বেগমের দুই ছেলেই ওই মাদ্রাসায় পড়াশোনা করে। আসামিরা বিভিন্ন কারণে নাঈমকে নির্যাতন করতেন। নাঈম বিষয়টি তার মাকে জানায়। নাজমা তার ছেলেকে মাদ্রাসা থেকে নিয়ে আসতে চান, কিন্তু আসামিরা মাদ্রাসা থেকে ছাড়পত্র দিবে না মর্মে জানায়। নাঈম সেখানে পড়াশোনা করতে না চাওয়ায় আসামিরা তার ওপর ক্ষিপ্ত হয় এবং নির্যাতন করতে থাকে।

গত সোমবার দুপুর ১টার দিকে নাঈম তার শিক্ষকদের জানিয়ে দেয়, সে মাদ্রাসায় পড়বে না। তখন তাকে মারধর করা হয় এবং চ্যাংদোলা করে রাখে। পরবর্তীতে দুপুর ১টা থেকে আড়াইটার মধ্যে আসামিরা নাঈমকে শ্বাসরোধে হত্যা করে বলে মর্তে অভিযোগ করেন নাজমা বেগম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা