শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম
ভুয়া বিল দেখিয়ে টাকা আত্মসাৎ, ৩ পুলিশ সদস্য বরখাস্ত নগরে বাগান করে বেড়ানো রকিবুল পাচ্ছেন বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার মাটির ঘরের দেয়ালধসে স্কুলছাত্রী নিহত ১০ বছর বয়সী ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত ইনকিলাব কালচারাল সেন্টার থেকে সরে দাঁড়ানোর ঘোষণা জাবের ও জুমার ব্যাংক ডাকাত-লুটেরাদের ‘ডিম থেরাপি’ দিতে বললেন এমপি রানু জুলাইয়ের অভিন্ন লক্ষ্য ছিল হাসিনার পতন ও গণতান্ত্রিক বাংলাদেশ নতুন ভিসা নীতিমালা চূড়ান্তে ৮ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের সন্মানি বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাতযাপন না করার পরামর্শ অলি আহমেদের
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

মালদ্বীপে কার সঙ্গে সময় কাটাচ্ছেন কেয়া পায়েল

প্রতিবেদকের নাম

রেস্তোরাঁয় খাবারের টেবিলে পাশাপাশি বসা ছোটপর্দার পরিচিত মুখ কেয়া পায়েল ও অচেনা এক তরুণ। দুজনেই খাবার খাচ্ছেন। মাঝে মাঝে ওই তরুণকে নিজ হাতে খাবার খাইয়ে দিচ্ছেন এই অভিনেত্রী। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর কেয়া পায়েলের প্রেম নিয়ে জোর চর্চা চলছে। কেউ কেউ অচেনা তরুণের সঙ্গে কেয়ার সম্পর্ক নিয়েও প্রশ্ন তুলেছেন।

কেয়া পায়েলের একাধিক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ওই তরুণের নাম প্রাচুর্য। দীর্ঘদিন ধরে তাদের পরিচয় ও ঘনিষ্ঠতা। শুধু মালদ্বীপ নয়, এর আগেও তাদের যুক্তরাজ্যে একসঙ্গে ঘুরতে দেখা গেছে।

প্রাচুর্যের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন কেয়া পায়েল। এ তথ্য জানিয়ে সূত্রটি বলেন, ‘কেয়া পায়েল ও প্রাচুর্য দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন। তাদের সম্পর্কের বিষয়টি দুই পরিবারও জানে। এমনকি, ভবিষ্যতে তাদের বিয়ের পরিকল্পনাও রয়েছে। উপযুক্ত সময়েই দুই পরিবার তাদের সম্পর্ক ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে।’

অভিনেত্রীর প্রেম নিয়ে চর্চা চললেও এখনো মুখে কুলুপ এঁটে আছেন তিনি। তবে কিছু দিন আগে নিজের প্রেম-বিয়ের গুঞ্জন নিয়ে খোলামেলা স্বীকারোক্তি দেন। কেয়া পায়েল বলেছিলেন, ‘বিয়ে মানে, আমি সারাজীবন একজন মানুষের সঙ্গে থাকব, যে মানুষটার সঙ্গে বুড়ো হবো। সেই মানুষটা আমার জীবনের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমার মা-বাবা, ভাই-বোনের মতোই আমার জীবনে তার একই অবস্থান।’

প্রশ্ন ছুড়ে দিয়ে কেয়া পায়েল বলেছিলেন, ‘আমার বর, আমার জীবনসঙ্গী, আমার আত্মা- সে মানুষটা যদি আমার জীবনে থাকে, তাহলে আমি সেটা ঢাকঢোল পিটিয়ে সবাইকে জানাব। আমি এই বিষয় কেন জানাব না? সে তো হবে আমার জীবনের সবচেয়ে বড় অংশ। আমি কেন এটা গোপন রাখব? কোনো দিন আমি এটা গোপন রাখব না।’

কেয়া পায়েল মনে করেন, বিয়ের সৌন্দর্য সবাইকে জানানোর মধ্যে, আর প্রেম সুন্দর গোপনে। তার ভাষায়, ‘বিয়ের সৌন্দর্য হচ্ছে, সবাইকে বলার মধ্যে। বিয়ে করব সেটা সবাই জানবে না? লুকিয়ে প্রেম করব, সেটা ঠিক আছে। লুকিয়ে প্রেম করার মধ্যে এক ধরনের সৌন্দর্য আছে। তবে বিয়েটা অবশ্যই সবাইকে জানিয়ে করব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা