বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ আলোচনা সভা ৬ মাসে সরকারের অর্জন নেই, ব্যর্থতা স্পষ্ট: জামায়াত সেক্রেটারি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন বিএনপির স্থায়ী কমিটির নবনিযুক্ত ৪ সদস্য বাংলাদেশে আল-কায়েদার অবস্থান নিয়ে কোনো তথ্য নেই সোশ্যাল মিডিয়ার অপব্যবহার ঠেকাতে সচেতনতার বিকল্প নেই: তথ্যমন্ত্রী মনপুরায় ‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ বরাদ্দ নিয়ে ইউএনওর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ সমাজের সবাই একটু এগিয়ে এলে বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী নতুন পে-স্কেল এ বছরের মধ্যেই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

মাহ্দী আমিনের সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সাক্ষাৎ

প্রতিবেদকের নাম

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ সরকার ও জাতিসংঘের দীর্ঘদিনের অংশীদারত্বকে আরও দৃঢ় করার বিষয়ে আলোচনা হয়। এ সময় শান্তিরক্ষা কার্যক্রম, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক সুরক্ষা, যুব উন্নয়ন, দক্ষতা উন্নয়ন এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন সহযোগিতা কাঠামো বাস্তবায়নসহ বিভিন্ন অগ্রাধিকারমূলক বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় মাহ্দী আমিন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের উন্নয়ন অগ্রাধিকারসমূহ তুলে ধরেন। একইসঙ্গে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন ও টেকসই এবং ন্যায্য প্রবৃদ্ধি অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা আরও সম্প্রসারণে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

বৈঠকে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ধারাবাহিক অবদানের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি তরুণদের জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা ও দক্ষতা উন্নয়ন খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বহুপক্ষীয় পরিসরে নির্বাচিত সরকারের গঠনমূলক নেতৃত্বের প্রতি আলোকপাত করেন এবং দেশের জাতীয় উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাতিসংঘের অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এ ছাড়া, উভয়পক্ষ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রস্তুতি নিয়ে মতবিনিময় করেন এবং বৈশ্বিক ও জাতীয় অভিন্ন লক্ষ্য অর্জনে ভবিষ্যৎ সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

সাক্ষাতের সময় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের প্রধান লুইস বারবারও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা