মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম
যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধে ডিএসসিসি, বিডি ক্লিন ও রেড ক্রিসেন্টের যৌথ উদ্যোগ আ. লীগের অপরাধের বিচার না করলে সরকার মেয়াদ পূর্ণ করতে পারবে না জাতীয় চিড়িয়াখানায় এল বিদেশি দুই জাতের প্রাণী সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার ওয়ান ব্যাংক থেকে নগদ-এ তাৎক্ষণিক পাঠানো যাবে টাকা জাকার্তায় বৈশ্বিক সম্মেলনে দেশের উচ্চশিক্ষার অগ্রযাত্রা তুলে ধরলেন সবুর খান প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম প্রেসিডেন্টের সাক্ষাৎ জাইমা রহমানের ছবি ব্যবহার করে প্রতারণার মামলায় আইনজীবী রিমান্ডে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি কাইয়ুম, মহাসচিব লুৎফর রোনালদো আমাদের দলের আদর্শ: পর্তুগাল কোচ
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

মিথ্যা যৌন নিপীড়নের অভিযোগে পুত্রবধূ কারাগারে, জামিন পেলেন শ্বশুর

প্রতিবেদকের নাম

ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে দায়ের করা যৌন নিপীড়ন মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় সেই মামলার বাদী পুত্রবধূকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই আদেশে মামলার একমাত্র আসামি শ্বশুরকে জামিন দেওয়া হয়। আজ সোমবার দুপুরে এই আদেশ দেন ঝালকাঠির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম কবির হোসেন।

মামলার নথি থেকে জানা যায়, নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ইশ্বরকাঠি গ্রামের ওই পুত্রবধূ তার শ্বশুরের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনে নলছিটি থানায় মামলা করেন। ঘটনার পর পুলিশ অভিযোগের ভিত্তিতে শ্বশুরকে গ্রেপ্তারও করে। তবে তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়ায় মামলাটি মিথ্যা প্রমাণিত হয়। পরে আদালত বাদী পুত্রবধূকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আক্কাস সিকদার বলেন, ‘তদন্তে অভিযোগ অসত্য প্রমাণিত হওয়ায় আদালত বাদীকে কারাগারে পাঠিয়েছেন এবং আসামির জামিন মঞ্জুর করেছেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা