রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

যুক্তরাষ্ট্রে আদালতে হাজির ভেনেজুয়েলার সাবেক শিল্পমন্ত্রী অ্যালেক্স সাব

প্রতিবেদকের নাম

ভেনেজুয়েলার সাবেক শিল্পমন্ত্রী অ্যালেক্স সাবকে সোমবার যুক্তরাষ্ট্রের একটি আদালতে হাজির করা হয়েছে। তার বিরুদ্ধে অর্থপাচারের গুরুতর অভিযোগ এনেছে মার্কিন কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানান হয়।

প্রতিবেদনে বলা হয়, কলম্বিয়ায় জন্ম নেওয়া ৫৪ বছর বয়সী এই ব্যবসায়ীকে মিয়ামির একটি ফেডারেল আদালতে তোলা হয়। যুক্তরাষ্ট্রের অভিযোগ, তিনি ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করেছেন এবং সরকারের অর্থনৈতিক লেনদেনের গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী ছিলেন।

অভিযোগে বলা হয়েছে, ভেনেজুয়েলার দরিদ্র জনগণের জন্য চালু করা রাষ্ট্রীয় খাদ্য সহায়তা কর্মসূচি ‘সিএলএপি’ থেকে বিপুল অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত একটি নেটওয়ার্ক পরিচালনা করেছেন অ্যালেক্স সাব।

যুক্তরাষ্ট্রের সহকারী অ্যাটর্নি জেনারেল এ. টাইসেন ডুভা এক বিবৃতিতে বলেন, ‘সাব যুক্তরাষ্ট্রের ব্যাংক ব্যবস্থা ব্যবহার করে দরিদ্রদের খাদ্য কর্মসূচি থেকে আত্মসাৎ করা শত শত কোটি ডলার পাচার করেছেন। একই সঙ্গে ভেনেজুয়েলার তেল অবৈধভাবে বিক্রির অর্থও পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।’

গত শনিবার সাবকে ভেনেজুয়েলা থেকে বহিষ্কার করা হয়। পরে তাকে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়।

এর আগে ২০১৯ সালে প্রথম তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এরপর ২০২০ সালে আফ্রিকার দেশ কেপ ভার্দে তাকে গ্রেপ্তার করে এবং পরের বছর যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়।

তবে ২০২৩ সালে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে তিনি মুক্তি পান।

এরপর ২০২৪ সালে মাদুরো তাকে শিল্পমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। কিন্তু চলতি বছরের শুরুতে কারাকাসে যুক্তরাষ্ট্র-সমর্থিত এক অভিযানে মাদুরো আটক হওয়ার পর অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ তাকে সব সরকারি পদ থেকে সরিয়ে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা