বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধে ডিএসসিসি, বিডি ক্লিন ও রেড ক্রিসেন্টের যৌথ উদ্যোগ আ. লীগের অপরাধের বিচার না করলে সরকার মেয়াদ পূর্ণ করতে পারবে না জাতীয় চিড়িয়াখানায় এল বিদেশি দুই জাতের প্রাণী সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার ওয়ান ব্যাংক থেকে নগদ-এ তাৎক্ষণিক পাঠানো যাবে টাকা জাকার্তায় বৈশ্বিক সম্মেলনে দেশের উচ্চশিক্ষার অগ্রযাত্রা তুলে ধরলেন সবুর খান প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম প্রেসিডেন্টের সাক্ষাৎ জাইমা রহমানের ছবি ব্যবহার করে প্রতারণার মামলায় আইনজীবী রিমান্ডে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি কাইয়ুম, মহাসচিব লুৎফর রোনালদো আমাদের দলের আদর্শ: পর্তুগাল কোচ
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

যুক্তরাষ্ট্রে প্যাসিফিক এয়ার চিফদের সিম্পোজিয়ামে বিমান বাহিনী প্রধানের অংশগ্রহণ

প্রতিবেদকের নাম

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্যাসিফিক এয়ার ফোর্সেসের কমান্ডার জেনারেল কেভিন বি. শ্নাইডার-এর আমন্ত্রণে গত ১১ থেকে ১৫ মে যুক্তরাষ্ট্র সফর করেন।

সফরকালে বিমান বাহিনী প্রধান হনুলুলু, হাওয়াই-তে অনুষ্ঠিত ‘দ্য ২০২৬ প্যাসিফিক এয়ার চিফস সিম্পোজিয়াম’ এ অংশগ্রহণ করেন। সিম্পোজিয়ামে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বিমান বাহিনীর নেটওয়ার্কিং ও তথ্য আদান-প্রদান নিয়ে আলোচনা করেন।

বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা