রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ‘দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালিত, এতে সরকারের বিন্দুমাত্র ক্রেডিট নেই’ বাড়াবাড়ি করলে পুরা নির্বাচন কমিশন দিন-রাত ঘেরাও করে বসে থাকব: জামায়াত আমির বিএনপি নেতাকে খুন করতে ভাড়া করেন ছোট ভাই, সব জানতেন ওসি খুলনায় চোর সন্দেহে পিটুনি, যুবকের মৃত্যু খুলনায় ১২ ঘণ্টার ব্যবধানে দুই খুন, নেপথ্যে মাদক ও আধিপত্যের বিরোধ খুলনায় নারীকে গুলি ও কুপিয়ে হত্যা শীর্ষ ২ নেতার করমর্দনের অপেক্ষায় বাংলাদেশ-ভারত ব্যক্তিগতভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না: পানিসম্পদ মন্ত্রী হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, স্বেচ্ছাসেবক লীগ-ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

যে শর্তে মুক্তি পেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ

প্রতিবেদকের নাম

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে শর্তসাপেক্ষে মুক্তি দিয়েছেন দিল্লির একটি আদালত। গ্রেপ্তারের এক দিন পর আজ শনিবার ৫০ হাজার রুপির বন্ড এবং শান্তি বিঘ্নিত না করার প্রতিশ্রুতির ভিত্তিতে তিনি মুক্তি পান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দিল্লির মন্দির মার্গ থানায় গিয়ে এক ম্যাজিস্ট্রেট অভিজিৎকে জামিন দেন। প্রয়োজনীয় শর্ত পূরণের পর তিনি থানা থেকে বের হয়ে আসেন।

জেল থেকে বের হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের প্রতিক্রিয়া জানান অভিজিৎ দীপকে। ২০০৪ সালের ‘বীর-জারা’ সিনেমার প্রধান চরিত্রের (শাখরুখ খান) একটি ছবি শেয়ার করেন তিনি। দীর্ঘ ২২ বছর পর পাকিস্তানি জেল থেকে শাহরুখ খানের চরিত্রের মুক্তির এক আবেগঘন দৃশ্য ছিল ছবিতে। ছবির ক্যাপশনে ব্যঙ্গ করে দীপকে লেখেন, ‘ওয়াইফাই ও ফোন ছাড়া ২৪ ঘণ্টা জেলে কাটিয়ে বের হওয়ার অনুভূতি ঠিক এ রকম।’

এর আগে গতকাল শুক্রবার দিল্লির সেন্ট্রাল পার্কে ‘লেহরা দো তিরঙ্গা’ (জাতীয় পতাকা উড়াও) কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলেন অভিজিৎ। তবে কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার আগেই তাকে আটক করে পুলিশ। একই দিন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরাকেও আটক করা হয়। পরে পুলিশ জানায়, তাদের প্রতিরোধমূলক হেফাজতে নেওয়া হয়েছে। শনিবার সকালে নেহাকে ছেড়ে দেওয়া হলেও অভিজিৎকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়।

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে গত ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে সমবেত হওয়ার ঘোষণা দিয়েছিল ককরোচ জনতা পার্টি। ওই দিন অভিজিৎ বিমানে দিল্লিতে পৌঁছানোর পর তার দুই সহযোগী আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে বিমান থেকেই আটক করা হয়। এক দিন পর তাদের ছেড়ে দেওয়া হয়।

মুক্তি পেয়ে অভিজিৎ বাড়িতে চলে যান। অন্যদিকে, আশুতোষ ও সৌরভ যন্তর মন্তরে গিয়ে ভারতের জাতীয় পতাকা ওড়ান। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে রিমান্ডে নেয়। দুই সহযোগীর গ্রেপ্তারের প্রতিবাদে অভিজিৎ শুক্রবার দিল্লির সেন্ট্রাল পার্কে ‘পতাকা উড়াও’ কর্মসূচির ঘোষণা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা