মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি

প্রতিবেদকের নাম

২৫৫ সংসদ সদস্যের (এমপি) ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

নির্বাচনে মোট ৩৪৯ এমপি ভোটার হলেও ভোট দিয়েছেন ৩৪৩ জন। ছয়জন এমপি রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেননি।

ভোট না দেওয়া ছয় এমপি হলেন বিএনপির মির্জা আব্বাস, ওসমান ফারুক ও মোস্তফা কামাল পাশা। জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলাম, খেলাফত মজলিসের আবুল হাসান এবং স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা।

জানা গেছে, বিএনপির মির্জা আব্বাস ও মোস্তফা কামাল পাশা বিদেশে চিকিৎসাধীন। তাই তারা নির্বাচনে অংশ নিতে পারেননি। বিএনপির এমপি ওসমান ফারুক ও খেলাফত মজলিসের আবুল হাসান ভোট দিতে আসেননি। আবুল হাসান বিদেশে অবস্থান করছেন। এছাড়া ভোট দিতে দেখা যায়নি জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুল ইসলামকে।

এর আগে আজ দুপুর ২টা ১০ মিনিটে জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। মোট ৩৪৯ সংসদ সদস্য এ নির্বাচনে ভোটার ছিলেন। তাদের মধ্যে ৩৪৩ জন ভোট দিয়েছেন। ভোটগ্রহণ শেষে প্রকাশ্যে গণনা করা হয়।

নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। আর ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী ছিলেন কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা