মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ভুয়া বিল দেখিয়ে টাকা আত্মসাৎ, ৩ পুলিশ সদস্য বরখাস্ত নগরে বাগান করে বেড়ানো রকিবুল পাচ্ছেন বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার মাটির ঘরের দেয়ালধসে স্কুলছাত্রী নিহত ১০ বছর বয়সী ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত ইনকিলাব কালচারাল সেন্টার থেকে সরে দাঁড়ানোর ঘোষণা জাবের ও জুমার ব্যাংক ডাকাত-লুটেরাদের ‘ডিম থেরাপি’ দিতে বললেন এমপি রানু জুলাইয়ের অভিন্ন লক্ষ্য ছিল হাসিনার পতন ও গণতান্ত্রিক বাংলাদেশ নতুন ভিসা নীতিমালা চূড়ান্তে ৮ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের সন্মানি বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাতযাপন না করার পরামর্শ অলি আহমেদের
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রোহিঙ্গা ক্যাম্পে এনজিও সংস্থা কারিতাস কার্যালয়ে আগুন

প্রতিবেদকের নাম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এনজিও সংস্থা কারিতাসের কার্যালয়ে আগুনের ঘটনা ঘটেছে। এতে ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। রোববার (৮ মার্চ) দুপুর ২ টার দিকে কুতুপালং মধুরছড়াস্থ ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, রোববার দুপুর ২ টার দিকে কুতুপালং মধুরছড়াস্থ ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে প্রতিষ্ঠানটির কার্যালয়ে আগুনে সূত্রপাত হয়। আধা ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুনে নিয়ন্ত্রণে আনা হয় বলে জানিয়েছেন ক্যাম্পে দায়িত্ব থাকা এপিবিএন-এর অতিরিক্ত পুলিশ সুপার মৃত্যুঞ্জয় দে সজল।

তিনি জানান, প্রাথমিক অবস্থায় আগুনের সূত্রপাতের কারণ নিশ্চিত হওয়া যায়নি। কার্যালয়টি পুড়ে গেছে। যেখানে থাকা অনুমানিক ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানিয়েছে। কোনো হতাহত নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা