বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ আলোচনা সভা ৬ মাসে সরকারের অর্জন নেই, ব্যর্থতা স্পষ্ট: জামায়াত সেক্রেটারি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন বিএনপির স্থায়ী কমিটির নবনিযুক্ত ৪ সদস্য বাংলাদেশে আল-কায়েদার অবস্থান নিয়ে কোনো তথ্য নেই সোশ্যাল মিডিয়ার অপব্যবহার ঠেকাতে সচেতনতার বিকল্প নেই: তথ্যমন্ত্রী মনপুরায় ‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ বরাদ্দ নিয়ে ইউএনওর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ সমাজের সবাই একটু এগিয়ে এলে বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী নতুন পে-স্কেল এ বছরের মধ্যেই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শ্রীলংকার কারাগারে দাঙ্গায় বন্দী নিহত, সেনা মোতায়েন

প্রতিবেদকের নাম

শ্রীলঙ্কার একটি কারাগারে বন্দিদের মাঝে দাঙ্গার ঘটনায় একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আজ রোববার কয়েক’শ সেনাসদস্য ও এলিট কমান্ডো মোতায়েন করা হয়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দেশটির পুলিশের উপমহাপরিদর্শক সঞ্জীবা মেদাওয়াত্তে জানান, শ্রীলংকার রাজধানী কলম্বোর উপকণ্ঠে মাহারা কারাগারের ভেতরে গতকাল শনিবার বন্দীরা একাধিক ভবন ভাঙচুর করে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সঞ্জীবা মেদাওয়াত্তে বলেন, ‘শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং বন্দীদের নিজ নিজ সেলে পাঠাতে আমরা সশস্ত্র বাহিনী ও স্পেশাল টাস্ক ফোর্সের কমান্ডোদের সহায়তা নিয়েছি।’

মাহারা কারাগারের বন্দীরা রান্নাঘর, হাসপাতাল, নবনির্মিত পুনর্বাসন ভবন এবং কারিগরি প্রশিক্ষণকেন্দ্র সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে বলেও জানান মেদাওয়াত্তে।

৪ হাজার ১০০ বন্দী থাকা এই কারাগারের ধারণক্ষমতা প্রায় চার গুণ কম। দেশটির অধিকাংশ কারাগারেই একই ধরনের অতিরিক্ত বন্দীর চাপ রয়েছে।

এর আগে ২০২০ সালের নভেম্বরে একই কারাগারে দাঙ্গার ঘটনায় গুলিতে প্রাণ যা ১১ বন্দী। ওই সময় প্রায় ১২০ জন আহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা