রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবেদকের নাম

জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী সংসদ সদস্যদের প্রস্তুত হতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার বিকালে সচিবালয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকে এই নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভা কক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছেন। ৩৬ জন নারী সংসদ সদস্যের মধ্যে ১৭ জন সদস্য বৈঠকে বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং জানায়়, প্রধানমন্ত্রী জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখতে দলের নারী সংসদ সদস্যদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীবলেছেন, একজন সংসদ সদস্য হিসেবে নিজেদের দক্ষ হিসেবে গড়ে তুলতে তথ্যসমৃদ্ধ হতে হবে, জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে। সংসদে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে নারী এমপিদের সতর্ক ও দায়িত্বশীল হতে বলেছেন। বৈঠকে জাতীয় সংসদে সংসদ সদস্যদের কর্মপদ্ধতি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নসহ বিভিন্ন বিষয় নিয়ে নারী সংসদ সদস্যরা তাদের অভিমত ব্যক্ত করেন।

প্রেস উইং আরো জানায়, প্রধানমন্ত্রী ধর্মের অপব্যাখ্যা দিয়ে কেউ যাতে জনগণকে বিভ্রান্ত করতে না পারে সে জন্য সংসদ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। নারী সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় জনসম্পৃক্ততা বাড়াতে বলেছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ১৭ বছর জনগণ এক ধরনের মানসিক যন্ত্রণায় ছিল। মানুষ কথা বলতে পারেনি। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর মানুষ সব ধরনের গণতান্ত্রিক অধিকার ভোগ করছেন।

বৈঠকে আরো অংশ নেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা