সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম
ছুরিকাঘাতে আহত জাতীয় ক্যান্সার হাসপাতালের উপপরিচালক পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর হবে: ট্রাম্প ডিজিএফআইয়ের সাবেক পরিচালক ‎আফজাল নাছের ফের ৩ দিনের রিমান্ডে পররাষ্ট্র সচিবের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক স্বৈরাচারের ভূত গুপ্তদের ওপরেও ভর করেছে: প্রধানমন্ত্রী নিখোঁজের ২৫ দিন পর পুরোনা কবরে মিলল ভ্যানচালকের মরদেহ বন্ধুর কবর খুঁড়তে গিয়ে আবুল হাশেমের মৃত্যু চট্টগ্রাম বন্দরে ২ জাহাজের ডিজেল খালাস, জলসীমায় আরও তিন জাহাজ কৃষি উৎপাদন বৃদ্ধিতে পানির আধার সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সত্যিই কি জামায়াতের প্রচারণা করছেন শাকিব খান?

প্রতিবেদকের নাম

নেটদুনিয়ায় একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে- চিত্রনায়ক শাকিব খান জামায়াতের পক্ষে ভোট চাইছেন বলা হচ্ছে। মানে, একটি দলের হয়ে প্রচারণা চালাচ্ছেন এই অভিনেতা! ছড়িয়ে পড়া ওই কার্ডের সঙ্গে একটি লিংকও শেয়ার করা হয়েছে। তাতে ক্লিক করলেই চলে আসে একটি ভিডিও।

যেখানে দেখা যায়, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ভাষণ দিচ্ছেন, তার পাশে দাঁড়িয়ে রয়েছেন শাকিব খান। আরও অনেককেই দেখা গেছে, যারা অভিনয়ে অংশ নিয়েছেন। ভিডিওর টাইটেল গানেও বলা হয়েছে জামায়াতের ভাইরাল গানে শাকিব খান।

কিন্তু পুরো ভিডিও পর্যবেক্ষণ করে জানা যায় এটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দ্বারা নির্মিত ভিডিও। ভিডিও’র কমেন্ট বক্স দেখা বোঝা যাচ্ছে যে এটি যারা দেখছেন তাদের অনেকেই বিশ্বাস করেছেন- ঘটনা সত্য!

তবে শাকিব খানের একাধিক ঘনিষ্ঠজনরা জানায়, তিনি এই ভিডিও সম্পর্কে কিছুই জানেন না। আর বর্তমানে শাকিবও আছেন দেশের বাইরে। শুটিং করছেন ঈদের সিনেমার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা