মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
সিঁড়ি বেয়ে নামছেন বিদ্যা, হাতে জ্বলন্ত সিগারেট—‘জেলার ২’ নিয়ে বাড়ছে রহস্য ‘বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না’—হঠাৎ কেন এমন বললেন তানজিন তিশা? আল্লু অর্জুনের ‘রাকা’য় এমন কী হলো, যে উঠল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে? ১৩ বছর পর সালমানের বিরুদ্ধে মুখ খুললেন সোফিয়া, বললেন ‘ভণ্ড’! রাশমিকার হাতে কাস্তে কেন? ‘মাইসা’র টিজারে ভয়ংকর অবতারে অভিনেত্রী বিমানবন্দরে আটক ‘মহাভারত’-এর ভীম, সৌরভের বিরুদ্ধে তরুণীর বিস্ফোরক অভিযোগ! প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম পুলিশ হেফাজতে এমপি হোস্টেলের ২০৩ নম্বর ফ্ল্যাটটি কার, জানা গেল গুলশানে আওয়ামী লীগের মিছিল, রিমান্ড শেষে কারাগারে ২৪ নেতাকর্মী গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু নিয়ে জামায়াতের প্রতিক্রিয়া
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সিঁড়ি বেয়ে নামছেন বিদ্যা, হাতে জ্বলন্ত সিগারেট—‘জেলার ২’ নিয়ে বাড়ছে রহস্য

বিনোদন ডেস্ক :

বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের পর্দায় উপস্থিতি বরাবরই আলাদা আবহ তৈরি করে। এবার সেই দাপুটে উপস্থিতি নিয়ে দক্ষিণী সিনেমায় চমক দিতে প্রস্তুত এই অভিনেত্রী। রজনীকান্ত অভিনীত বহুল প্রতীক্ষিত ‘জেলার ২’ সিনেমায় ‘কান্থা’ চরিত্রে দেখা যাবে তাকে।

ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে বিদ্যার চরিত্রের প্রথম ঝলক। আর সেই লুক প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।

প্রকাশিত ঝলকে বিদ্যাকে দেখা যায় নীল শাড়িতে। হাতে জ্বলন্ত সিগারেট নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামছেন তিনি। এরপর উত্তেজনাপূর্ণ এক মুখোমুখি দৃশ্যে ধোঁয়া ছাড়তে ছাড়তে সামনের দিকে তাকিয়ে থাকতে দেখা যায় অভিনেত্রীকে।

বিদ্যার অভিব্যক্তি, পোশাক ও রহস্যময় উপস্থিতি মুহূর্তেই নজর কেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে লুকটি নিয়ে প্রশংসায় ভাসছেন ভক্তরা।

এক ভক্ত বিদ্যার ছোট চুল, ব্যাকলেস ব্লাউজ ও বুকে ট্যাটুর কথা উল্লেখ করে লিখেছেন, সব মিলিয়ে নতুন চরিত্রে অভিনেত্রী যেন ভিন্ন মাত্রা যোগ করেছেন। আরেক দর্শক মন্তব্য করেছেন, ‘দ্য ওয়ান টু ওয়াচ আউট ফর’—অর্থাৎ সিনেমাটিতে নজর রাখার মতো অন্যতম চরিত্র হতে চলেছেন বিদ্যা।

আরেক ভক্তের ভাষ্য, ‘কান্থা’ চরিত্রে বিদ্যা বালানকে দেখে মনে হচ্ছে, তিনি যে ফ্রেমেই থাকবেন, সেটিই নিজের করে নেবেন। অভিনেত্রীর উপস্থিতি ও পর্দার দাপট নিয়ে এমনই উচ্ছ্বাস দেখা যাচ্ছে ভক্তদের মন্তব্যে।

তবে শুধু বিদ্যার লুকই নয়, তার চরিত্র নিয়েও তৈরি হয়েছে কৌতূহল। রজনীকান্তের সঙ্গে তাকে কীভাবে উপস্থাপন করা হবে এবং দুই তারকার মুখোমুখি দৃশ্য পর্দায় কতটা জমবে—এসব নিয়েও চলছে আলোচনা।

২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জেলার’-এর সিক্যুয়েল ‘জেলার ২’ পরিচালনা করছেন নেলসন দিলীপ কুমার। রজনীকান্ত ও বিদ্যা বালান ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন রম্যা কৃষ্ণন, যোগী বাবু ও মির্না। সংগীত পরিচালনায় রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর।

সান পিকচার্স প্রযোজিত ‘জেলার ২’ আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। রজনীকান্তের পাশাপাশি বিদ্যা বালানের এই রহস্যময় নতুন অবতারও যে সিনেমাটিকে ঘিরে বাড়তি কৌতূহল তৈরি করেছে, তা এরই মধ্যে স্পষ্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা