মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম
ছুরিকাঘাতে আহত জাতীয় ক্যান্সার হাসপাতালের উপপরিচালক পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর হবে: ট্রাম্প ডিজিএফআইয়ের সাবেক পরিচালক ‎আফজাল নাছের ফের ৩ দিনের রিমান্ডে পররাষ্ট্র সচিবের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক স্বৈরাচারের ভূত গুপ্তদের ওপরেও ভর করেছে: প্রধানমন্ত্রী নিখোঁজের ২৫ দিন পর পুরোনা কবরে মিলল ভ্যানচালকের মরদেহ বন্ধুর কবর খুঁড়তে গিয়ে আবুল হাশেমের মৃত্যু ছাগল চুরির অভিযোগে নারী-পুরুষকে গণপিটুনি চট্টগ্রাম বন্দরে ২ জাহাজের ডিজেল খালাস, জলসীমায় আরও তিন জাহাজ দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত স্বামী-স্ত্রী কারাগারে, সম্পদ বাজেয়াপ্ত
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

হোয়াইট হাউসে ট্রাম্পের জরুরি সংবাদ সম্মেলন আজ

আন্তর্জাতিক ডেস্ক:


জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১টায় হোয়াইট হাউসের ব্রিফিং রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, এ সংবাদ সম্মেলনে ট্রাম্পের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারাও উপস্থিত থাকবেন। ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ এক ক্রু সদস্যের উদ্ধার অভিযান নিয়ে তিনি বিস্তারিত কথা বলবেন।

এর আগে ট্রাম্প ওভাল অফিসে সংবাদ সম্মেলন করার কথা বললেও পরে স্থান পরিবর্তন করে হোয়াইট হাউসের ব্রিফিং রুম নির্ধারণ করা হয়।

উল্লেখ্য, গত শুক্রবার ইরানে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করা হয়। ইরানের দাবি, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল যুদ্ধবিমান লক্ষ্যভেদ করা হয়েছে।

ওই যুদ্ধবিমানে দুইজন ক্রু সদস্য ছিলেন—একজন পাইলট এবং অন্যজন অস্ত্রব্যবস্থা–সংক্রান্ত কর্মকর্তা। আঘাত হানার পর তারা দুজনই ককপিট থেকে বেরিয়ে যান।

পরবর্তীতে পাইলটকে দ্রুত উদ্ধার করা হলেও অন্য ক্রু সদস্যকে প্রথমে খুঁজে পাওয়া যায়নি। পরে ব্যাপক অভিযান চালিয়ে তাকেও উদ্ধার করতে সক্ষম হয় মার্কিন বাহিনী।

তথ্যসূত্র: সিএনএন, বিবিসি ও নিউইয়র্ক টাইমস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা