বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম
মহাদেবপুরে যুবককে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ দেশে ফিরলে শেখ হাসিনাকে আইনের আওতায় আসতে হবে : জামায়াত আমির ১৭ হাজারে রাজি নন শ্রমিকরা, গাজীপুরে ফের উত্তেজনা মুজিবনগরে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষ বৃদ্ধা নিহত ট্রাকচালক হোসেন হত্যা মামলা : শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য ৭ ডিসেম্বর গোপালগঞ্জ সহিংসতায় অর্থের উৎস খুঁজছে এনবিআর, নজরদারিতে ১০১ জন বগুড়ায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ শেখ হাসিনার দেশে ফেরার খবরে আসিফ মাহমুদের ব্যঙ্গাত্মক পোস্ট হরমুজে মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের গাজা নীতি না বদলালে আন্তর্জাতিকভাবে একঘরে হতে পারে ইসরাইল: কুশনার
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

১৭ হাজারে রাজি নন শ্রমিকরা, গাজীপুরে ফের উত্তেজনা

নুরুজ্জামান শেখ ,গাজীপুর মহানগর প্রতিনিধি

মজুরি বোর্ডের নির্ধারিত ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান করে ৩০ হাজার টাকার দাবিতে গাজীপুরের শিল্পাঞ্চলে বিক্ষোভ অব্যাহত রেখেছেন পোশাকশ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। সংঘর্ষে পুলিশ ও আনসারের অন্তত আট সদস্য আহত হয়েছেন বলে আনসার কর্মকর্তারা জানিয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টা পর্যন্ত নগরীর টঙ্গী গাজীপুরা, চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস, নাওজোড়, মালেকের বাড়ি, সালনা এবং জেলার শ্রীপুর ও কালিয়াকৈরসহ বিভিন্ন এলাকায় সড়কে এ ঘটনা ঘটে।

শ্রমিকদের দীর্ঘদিনের মজুরি বৃদ্ধির দাবির মধ্যে মঙ্গলবার মজুরি বোর্ড পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করে। ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হওয়ার কথা। তবে শ্রমিকদের দাবি, বর্তমান দ্রব্যমূল্যের বাজারে এ মজুরি দিয়ে সংসার চালানো সম্ভব নয়। তারা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

শ্রমিকদের বিক্ষোভে সকাল থেকে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস, নাওজোড়, মালেকের বাড়ি, সালনা, বোর্ডবাজার, পাকিস্তান গার্মেন্টস ও চৌধুরীবাড়ি এলাকায় শ্রমিকদের সড়কে অবস্থান নিতে দেখা যায়। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশে যান চলাচল ব্যাহত হয়। কোথাও কোথাও শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশ তৎপরতা চালায়। সংঘর্ষের সময় পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সালনা এলাকায় রাবার বুলেট নিক্ষেপের খবরও পাওয়া গেছে, তবে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সালনায় শ্রমিকদের সাথে সংঘর্ষে চার পুলিশ সদস্য ও চার আনসার সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন গাজীপুর আনসারের উপপরিচালক মো: মাহমুদ আশিকুজ্জামান। আহতদের আটজনকেই বিজিবির প্রাথমিক চিকিৎসা দলের মাধ্যমে চিকিৎসা দেয়া হয়েছে বলে তিনি জানান। মালেকের বাড়ি এলাকায় ইটপাটকেলের আঘাতে এক পুলিশ সদস্য আহত হওয়ার খবরও পাওয়া গেছে।

এদিকে শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। টেকনো ফাইবার, ইউরোজিন্স, মাস্টেট, স্কয়ার গার্মেন্টস ও প্যানোরামা গার্মেন্টসসহ কয়েকটি কারখানায় ছুটির খবর পাওয়া গেছে। টেকনো ফাইবারে বিকেল ৩টার দিকে শ্রমিকদের প্রবেশের নির্দেশনা দেয়া হয়েছিল বলে জানা গেছে। ইউরোজিন্সে দিনব্যাপী ছুটি ঘোষণা করা হয়। তবে দুপুর পর্যন্ত কারখানাগুলোর সর্বশেষ ছুটির সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো: আমজাদ হোসেন জানান, সকালে শিল্পাঞ্চলের বেশিরভাগ স্থানে পরিস্থিতি স্বাভাবিক ছিল। তবে ভোগড়া ও নাওজোড় এলাকায় কিছু বিচ্ছিন্ন সমস্যা দেখা দেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। অন্যদিকে মাঠপর্যায়ে বিভিন্ন স্থানে শ্রমিকদের বিক্ষোভ ও সড়কে অবস্থানের কারণে যান চলাচলে বিঘ্ন ঘটার খবর পাওয়া গেছে।

শ্রমিক আন্দোলনের মধ্যে কিছু এলাকায় রাজনৈতিক কর্মীদের উপস্থিতি ও মিছিলের খবরও পাওয়া গেছে। গাজীপুর কৃষি গবেষণা ইনস্টিটিউটের আশপাশে একটি মিছিলে আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নিয়েছিলেন বলে স্থানীয় সূত্রে অভিযোগ করা হয়েছে। পরে বিএনপির নেতাকর্মীরা তাদের ধাওয়া দিলে তারা সরে যান বলে ওই সূত্রের দাবি। শ্রমিকদের মজুরি আন্দোলনের সাথে রাজনৈতিক তৎপরতাকে এক করে না দেখার বিষয়ে সতর্কতা প্রয়োজন বলে সংশ্লিষ্টদের মত।

গাছা এলাকায় গাছা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাজী মো: আবদুল জব্বার সরকারের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। মুখোশধারী কয়েকজন শ্রমিক আন্দোলনের আড়ালে এ হামলা চালিয়েছে বলে অভিযোগকারীদের দাবি। এতে পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে ঘটনার বিষয়ে পুলিশি বক্তব্য ও হামলাকারীদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

শ্রীপুরের ভবানীপুরে আরঅ্যান্ডজি গার্মেন্টসের সামনে স্থানীয় বাসিন্দারা ভাঙচুর ও সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করেছেন। তারা শ্রমিকদের ন্যায্য দাবির সমাধান আলোচনার মাধ্যমে করার আহ্বান জানান। মানববন্ধনে ‘ভাঙচুর নয়, সমাধান চাই’ এবং ‘বাঁচবে গার্মেন্টস, বাঁচবে দেশ’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়।

অন্যদিকে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো: শওকত হোসেন সরকারের নেতৃত্বে কোনাবাড়ী এলাকায় বিএনপির নেতাকর্মীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মিছিল করেছেন বলে জানা গেছে। কোথাও কোথাও বিএনপির নেতাকর্মীদের যান চলাচল স্বাভাবিক করতে সড়কের বৈদ্যুতিক খুঁটি সরাতেও সহযোগিতা করতে দেখা যায়।

শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে সড়ক অবরোধ, সংঘর্ষ ও কারখানা বন্ধের ঘটনায় শিল্পাঞ্চলের উৎপাদন ও জনজীবন ব্যাহত হচ্ছে। শ্রমিকদের দাবি ও শিল্পের স্বাভাবিক কার্যক্রম—দুই দিক বিবেচনায় নিয়ে আলোচনার মাধ্যমে সঙ্কট সমাধানের আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা