ঢাকার পশ্চিম রামপুরায় ৬ বছরের শিশু ধর্ষণের পর হত্যা মামলায় নিরাপত্তা প্রহরী রাসেল মৃধার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদিলত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান এই রিমান্ডের আদেশ দিয়েছেন ।
গত ২৪ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে পশ্চিম রামপুরার নিখোঁজ হয় তাহেতি আক্তার তাসনিম ওরফে তাহেতি আক্তার তাসলিন নিখোঁজ হয়। রাত সাড়ে ১১টার দিকে বাসার পাশের একটি নির্মাণাধীন ভবন থেকে লিফটের নির্মাণাধীন ফাঁকা জায়গা থেকে পানির মধ্যে উপুর অবস্থায় তাসনিমের মরদেহ উদ্ধারহয়। এ ঘটনায় শিশুর বাবা লিটন পরদিন হাতিরঝিল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এদিকে, রাসেলকে প্রথমে ৫৪ ধারায় গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল। পরে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত ৫ মার্চ তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর তাসনিমকে ধর্ষণ করার আলামত পাওয়া যাওয়ায় গত ১৩ জুন রাসেলকে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা, ডিবি পুলিশের মোহাম্মদপুর জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম। সোমবার সেই রিমান্ড আবেদনের শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
আজ শুনানিকালে আসামিকে আদালতে হাজির করা হয়। রাসেলের পক্ষে আইনজীবী জহির হোসেন রিমান্ড বাতিল করে জামিন প্রার্থণা করেন। আদালত তা নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, পাশের বাসার জিহাদের সাথে খেলতে যাচ্ছে বলে গত ২৪ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে বাসা থেকে বের হয় তাসনিম। শিশুটি ফিরে না আসায় খোঁজাখুঁজি করে তার মা। পরে মাইকিংও করা হয়। রাত সাড়ে ১১ টার দিকে বাসার পাশের একটি নির্মাণাধীন ভবন থেকে লিফটের নির্মানাধীন ফাঁকা জায়গা থেকে পানির মধ্যে উপুর অবস্থায় তাসনিমের মরদেহ উদ্ধার করা হয়। এলাকার উত্তেজিত লোকজন রাসেল মৃধাকে আটক করে।