বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অপরাধ যে করবে সে যে দলেরই হোক, বিচার হবে: সংস্কৃতিমন্ত্রী

প্রতিবেদকের নাম

অপরাধ যে করবে সে যে দলেরই হোক, বিচার হবে হবে বলে জানিয়েছেনসংস্কৃতিমন্ত্রী ও মাগুরা-১ আসনের সংসদ সদস্য নিতাই রায় চৌধুরী। আজ শুক্রবার সকালে মাগুরা সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘অনেকেই চাঁদাবাজি করে করে বিএনপির নাম দেয়। আবার অনেকে মাদক ব্যবসা করছে, তারা বিএনপির না। আমাদের সরকারের এই অপরাধগুলো সে যেই করুক মানে অপরাধ যে করবে, চাঁদাবাজি যে করবে সে মানে সে যে দলই হোক সরকারি কর্মচারী হোক, তাদের আইন আনতে হবে। মূল কথা হলো যে ল উইল টেক ইট ওন কোর্স।’

তিনি বলেন, ‘অপরাধের বিচার হবে, নির্মূল করা হবে অপরাধ। এখানে দলীয় তকমা দিয়ে লাভ নেই। কারণ গত ১৬ বছর আমরা দেখেছি সেখানে ব্যাপক অপরাধ মানে ধান্দাবাজি এমন কোনো অপরাধ ছিল না, অপকর্ম ছিল না যা হয়নি। কিন্তু আমাদের কথা হলো যে এই ১৬ বছরে বিএনপির নেতাকর্মীরা বরং তারা হাজার শত শত মামলায় আসামি হয়েছে, জেল খেটেছে, বিনা কারণে তাদেরকে বাড়ির ভেতরে অস্ত্র পকেটে নিয়ে যেয়ে ঢুকিয়ে দিয়ে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, জেলে রাখা হয়েছে।’

দেশের গণতান্তিক ব্যবস্থা নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেন, ‘বিএনপির মানে এই গণতন্ত্র উদ্ধারের জন্য বিএনপির যে অবদান নাই, তা না। বিএনপির বিশাল অবদান ১৮ বছর যাবত বিএনপি শুধুমাত্র ভোটের অধিকার গণতন্ত্রের জন্য লড়াই করে আসছে। যে অধিকার আমাদের ছিল না।’

তিনি বলেন, ‘এই অপকর্মেরই ফলশ্রুতিতে হলো জুলাই-আগস্ট বিপ্লবী অভ্যুত্থান। এ অভ্যুত্থান কিন্তু এমনি আসে নাই। অভ্যুত্থানের মানে গভীরতাটা বুঝতে হবে।’

সরকারের অবস্থান ব্যাখ্যা করে সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘এখন আমাদের সরকার যেটা আমরা বলছি, যে আমাদের দেশ থেকে সমস্ত প্রকার ব্যাপারটা এরকম নয় যে বিএনপি কেউ চাঁদাবাজি করুক কি না, সেগুলো আমরা খুঁজে বেড়াব আর অন্যরা চাঁদাবাজি করুক, যার খুশি করুক এটা না। অপরাধগুলোকে আইনে আওতায় এনে বিচার করা হবে এবং সেই অপরাধ সে সরকারি কর্মচারী করুক আর মানে পাবলিকই করুক মানে ঘুষ সরকারি কর্মচারী খাক আর পাবলিক খাক তাদের বিচারের আওতায় আনা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা